রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ঘোষণা দিয়ে নৌকার বিপক্ষে মাঠে নেমেছেন রাসিকের কাউন্সিলররা

কাঁচি প্রতীকের প্রচারে রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলররা। ছবি : কালবেলা
কাঁচি প্রতীকের প্রচারে রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলররা। ছবি : কালবেলা

রাজশাহী-২ (সদর) আসনে ১৪ দল সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশাকে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলররা। সে সঙ্গে তারা কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশাকে জয়ী করতে একযোগে প্রচারে মাঠে নেমেছেন।

দুই-একজন কাউন্সিলর বাদে রাজশাহী-২ (সদর) আসনে স্বতন্ত্র এই প্রার্থীকে জয়ী করতে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নগরীরর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন তারা। এ সময় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার কাঁচি প্রতীকে ভোট চান কাউন্সিলররা।

গণসংযোগে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, প্যানেল মেয়র-২ ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত-১ এর কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর কিনু, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহামুদ লুকেন, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আকতারুজ্জামান, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসা. শিউলি, সেবুন নেসা, আলতাফুন নেছা, মমতাজ মহল, সুলতানা আহমেদ সাগরিকা, নাদিরা বেগম, মোসা. ফেরদৌসি।

এর আগে বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টায় নগরীর শিরোইলের অনুরাগ কমিউনিটি সেন্টারে রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশাকে সমর্থণের ঘোষণা দিয়েছিলেন রাসিকের কাউন্সিলর।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নৌকা প্রতীক নিয়ে তিন বার এই আসনে সংসদ সদস্য হয়েছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এবার চতুর্থবারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন ফজলে হোসেন বাদশা। তবে ‘আওয়ামী লীগের ওপর ভর করে’ ক্ষমতায় যাওয়া বাদশা ‘আওয়ামী লীগকেই মূল্যায়ন করেন না’ এমন অভিযোগ তুলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এবারের নির্বাচনে ফজলে হোসেনের পক্ষ না নিয়ে নগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার ‘কাঁচি’ প্রতীককে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ চলাকালে যেভাবে মার্কিন সেনাদের ওপর নজরদারি করেছে ইরান

দুই মাসের শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্যামেরায় ধরা

জাহিদ হাসানের নতুন নাটক ‘পথহারা মন’

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিট সর্বনিম্ন সাড়ে ৩ লাখ টাকা, সর্বোচ্চ কত?

মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে পিটিয়ে পুলিশে সোপর্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে মাঠে চসিক মেয়র, দ্রুত সমাধানের নির্দেশ

কুমিল্লায় একটি কলেজ ছাড়া কোথাও কোনো দুর্যোগ হয়নি: শিক্ষামন্ত্রী

শিগগিরই বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খোলা হবে: জেলা প্রশাসক

ঢাবি আইবিএ ও বেক্সিমকো ফার্মার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

বিশ্বকাপের ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ

১১

লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

১২

কুড়িগ্রামে সব নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

১৩

আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত  / বাজারে এলো নতুন প্রজন্মের ‘যমুনা ওয়াশিং মেশিন’ 

১৪

ধৈর্য সম্পর্কে পবিত্র কোরআনের ১০ আয়াত

১৫

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ, স্বাস্থ্য বিমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

১৬

পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়্যাল ফুটওয়্যার

১৭

চট্টগ্রামে বর্ষা যেন মৃত্যুফাঁদ

১৮

পেনাল্টির রাজ্যে আর্জেন্টিনা ‘রাজা’

১৯

সেমিফাইনালের আগে পুরোপুরি ফিট এমবাপ্পে: কোচ দেশম

২০
X