বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নান্দাইল প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৫ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৪ জনের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুৎস্পর্শে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বীরঘোষপালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন (৩২), তার মা আনোয়ারা বেগম (৬৫), শিশু কন্যা আনিকা আক্তার (৪) ও মোছা. ফাইজা (৬)।

স্থানীয়রা জানান, জামাল উদ্দিন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিজের বসতঘরেই অটোরিকশা চার্জ দিতেন। বিকেল ৩টার দিকে তিনি ঘর থেকে অটোরিকশা বের করতে যান। এ সময় অসাবধানতায় অটোরিকশাটি বিদ্যুতায়িত হয়ে জামাল উদ্দিন বিদ্যুস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে মেয়ে আনিকা ও ফাইজা দৌড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হয়। এ সময় জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম ছেলে ও নাতিদের ধরলে তিনিও ঘটনাস্থলে মারা যান।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের চারজনের মৃত্যুর খবর শুনেই আমরা ঘটনাস্থলে যাই। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X