ফরিদপুর (আলফাডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বাঁশ বাগান থেকে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি উদ্ধার করে। ছবি : কালবেলা
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি উদ্ধার করে। ছবি : কালবেলা

ফরিদপুর বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে প্রায় ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টায় উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের মান্নান শরীফের বাঁশ বাগান থেকে এই গুলিগুলো উদ্ধার করে পুলিশ। গুলিগুলো লোহার বাক্সবন্দি অবস্থায় পাওয়া যায় যা, মাটির নিচে পুঁতে রাখা ছিল।

এ বিষয়ে চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, বাগানের মালিক মান্নান শরীফ হাবিবুর রহমান নামের এক বেপারির কাছে একটি মেহেগোনি গাছ বিক্রি করেন। ওই গাছের গোড়ার মাটি খোড়ার সময় একটি লোহার বাক্স দেখতে পান হাবিব এবং পরে তার ভেতরে গুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩৪০টি গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি শেখ সাদিক কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো উদ্ধার করে থানায় আনা হয়। ৩৪০ পিস গুলি পেয়েছি এগুলি থ্রি নট থ্রি রাইফেলের গুলি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার রক্ষিত গুলি। তবে গুলিগুলো মরিচা ধরে একেবারে অকেজো হয়ে গেছে, এর কোনো কার্যকারিতা নেই। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X