বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জমির বিরোধে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

অভিযুক্ত সৎ ভাই আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে বোদা থানার পুলিশ। ছবি : কালবেলা
অভিযুক্ত সৎ ভাই আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে বোদা থানার পুলিশ। ছবি : কালবেলা

পঞ্চগড়ের বোদা উপজেলায় জমিসংক্রান্ত সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আব্দুল দানেশের (৪৭) মৃত্যু হয়েছে। এ ঘটনায় সৎ ভাই আবু বক্কর সিদ্দিককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের আমতলা কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল দানেশ আমতলা এলাকার খতির উদ্দীনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাবা খতির উদ্দীন মারা যাওয়ার পর ৪ ভাই ও ১ বোনের মাঝে জমি ভাগ-বাটোয়ারা করে দেন বড় ভাই দানেশ। এর মাঝে সিদ্দিক নিজের ভাগের জমি বিক্রি করে দিয়ে নতুন করে আরও জমি দাবি করেন। এতে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে আবু বক্কর সিদ্দিকের ছুরিকাঘাতে বড় ভাই আব্দুল দানেশ মৃত্যুবরণ করেন। এ সময় বড় ভাইয়ের মৃত্যুতে হতভম্ব হয়ে নিজ বাড়িতে অবস্থান করলে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

এদিকে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে মরদেহ প্রেরণ করতে থানায় নেওয়া হয়েছে।

বোদা থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১০

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১১

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১২

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৩

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৪

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৫

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৬

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৭

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৯

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

২০
X