ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

অবহেলায় বিলীন হওয়ার পথে ফেনী-বিলোনিয়া রেলপথ

অবহেলিত হয়ে এভাবেই ভেঙে পড়ে আছে ফেনী-বিলোনিয়া রেললাইন। ছবি : কালবেলা
অবহেলিত হয়ে এভাবেই ভেঙে পড়ে আছে ফেনী-বিলোনিয়া রেললাইন। ছবি : কালবেলা

ফেনী শহর থেকে পরশুরামের বিলোনিয়া সীমান্ত পর্যন্ত চলত একটি লোকাল ট্রেন যা ফেনীর উত্তরাঞ্চলের মানুষদের কাছে বিলোনিয়া ট্রেন নামে পরিচিত ছিল। ফেনী থেকে বিলোনিয়া পর্যন্ত এ রেল রুটের দূরত্ব ছিল ২৮ কিলোমিটার।

১৯২৯ সালে নির্মিত ২৮ কিলোমিটারের এ রেলপথে বন্ধুয়ার দৌলতপুর, আনন্দপুর, মুন্সির হাটের পীরবক্স, নতুন মুন্সির হাট, ফুলগাজী, চিথলিয়া, পরশুরাম ও বিলোনিয়া নামে ৮টি স্টেশন স্থাপন করা হয়েছিল। এক সময়ে রেলপথটি ছিল এলাকার শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক উন্নয়নের একমাত্র যোগাযোগমাধ্যম। বিভিন্ন অজুহাতে ১৯৯৭ সালের ১৭ আগস্ট রেল কর্তৃপক্ষ ফেনী-বিলোনিয়া রেলপথটি বন্ধ করে দেয়। কর্মচারীদের বদলি করা হয় দেশের বিভিন্ন স্থানে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রেলের এক কর্মকর্তা বলেন, রেল কর্তৃপক্ষের সঠিক তদারকি না থাকায় প্রতিনিয়ত বিলোনিয়া রেললাইন দখল হয়ে চলেছে। রেললাইনের উপরে নির্মাণ হয়েছে ঘরবাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান। রেললাইনটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছে তারা টাকা পয়সা নিয়ে স্থানীয়দের নানানভাবে রেল লাইনটি ভোগ দখল করতে সহযোগিতা করছে। বিশেষ করে মুন্সিরহাট বাজার ফুলগাজী বাজার এলাকায় সবচেয়ে বেশি রেললাইনের জায়গা দখল হয়েছে।

এ সম্পর্কে আরও জানতে বাংলাদেশ রেলওয়ে এস্টেট বিভাগ ৩১নং ফেনী কাচারী কানুনগো অফিস কর্মকর্তা সারবেয়ার মো. আমান উল্লাহর মোবাইল নম্বরে একাধিক বার কল দিয়েও ফোন রিসিভ হয়নি।।

উল্লেখ্য বিলোনিয়া ট্রেনের ফেনী স্টেশনের পরের স্টেশনের নাম বন্দুয়া। এটি ফেনীর ফুলগাজী উপজেলায়। এখন সেখানে স্টেশন বলতে ভাঙা, লতাপাতায় ঠাসা কয়েকটি ইটের দেয়াল কালের সাক্ষী হয়ে পড়ে আছে। এর পরের স্টেশন আনন্দপুর এ স্টেশনের অবস্থাও বিলিন হবার পথে। স্টেশনগুলোর একপাশে টিকেট ঘর, ওয়েটিং রুম, স্টেশন মাস্টারের ঘর সবই আছে। নেই শুধু মানুষের কোলাহল। দীর্ঘদিন অবহেলা আর অযত্নে থেকে সেগুলো আজ পরিত্যক্ত।

এরই মধ্যে দখল হয়েছে ফেনী বিলোনিয়া রেললাইনের সিংহভাগ অংশ। বাংলাদেশ রেল কর্তৃপক্ষের সঠিক নজরদারি না থাকায় স্থানীয়রা যে যার মতো করে রেলের জায়গা দখল করে নির্মাণ করেছে বাড়িঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান। ফেনী বিলোনিয়া রুটে ট্রেনটি বন্ধ হওয়ায় দীর্ঘ ২৬ বছরেও দেখেনি আলোর মুখ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর স্থানীয়রা এ ট্রেনটি চালু হওয়ার জন্য আশায় বুক বাঁধলেও কার্যত বিলোনিয়া রুটে ট্রেনটি চালু করতে আওয়ামী লীগ সরকারের তেমন কোনো আহামরি উদ্যোগ চোখে পড়েনি। স্থানীয় বাসিন্দারা এখনো আশাবাদী চালু হবে বিলোনিয়ার ট্রেন। আবারো ঝকঝক শব্দ করে হুইসেল বাজিয়ে ফেনী থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি পৌঁছাবে বিলোনিয়া স্টেশনে। স্থানীয়দের এমন অপেক্ষার প্রহর কি শেষ হবে। না কি এই অপেক্ষাটাই তৈরি হবে দীর্ঘশ্বাসে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে তাহিরপুর-মধ্যনগর নৌপথে স্পিডবোট চলাচল স্বাভাবিক

সাইফ-তানজিদের ফিফটিতে বড় সংগ্রহ বাংলাদেশের

নিঝুমদ্বীপে ২৪ ঘণ্টা ধরে পড়ে আছে অজ্ঞাত লাশ

রাত ১টার মধ্যে ঝড়-বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

নাটোরে পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল

ব্যালন ডি’অর নিয়ে বড় সুখবর পেলেন মেসি

উত্তাল সমুদ্র দেখতে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়

আগামী সপ্তাহে উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

সরকারের ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের টার্গেট: বিদ্যুৎমন্ত্রী

সফলতার এক যুগ / ইউরোপ-আমেরিকায় ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা 

১০

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কে, ভবিষ্যদ্বাণী করলেন ইংলিশ কিংবদন্তি

১১

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

১২

গাজীপুরে জামায়াতে ইসলামীর ৩ দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

১৩

ট্রেনে কাটা পড়ে গার্মেন্টকর্মী নিহত

১৪

আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

১৬

ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে: ডেপুটি স্পিকার 

১৭

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ:  ড. মাসুদ

১৮

ইউরোপের বাইরে খেলেও কি ব্যালন ডি’অর জেতা যায়?

১৯

নিষিদ্ধ পলিথিনের স্বর্গরাজ্য চট্টগ্রাম, থামছে না সরবরাহ

২০
X