ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রেললাইনে পাটের বস্তা দিয়ে পার হলো ট্রেন

ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের ভাঙ্গুড়া রেলস্টেশনের পাশে ক্ষতিগ্রস্ত রেললাইনে পাটের বস্তা দিয়ে বাঁধা। ছবি : সংগৃহীত
ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের ভাঙ্গুড়া রেলস্টেশনের পাশে ক্ষতিগ্রস্ত রেললাইনে পাটের বস্তা দিয়ে বাঁধা। ছবি : সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের একটি অংশ ভেঙে যাওয়ায় সেখানে পাটের বস্তা ফেলে ঝুঁকিপূর্ণভাবে ট্রেন পার করা হয়েছে।

ঢাকা থেকে রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনটি প্রায় ঘণ্টাখানেক দেরিতে ক্ষতিগ্রস্ত রেললাইনে দাঁড়িয়ে থাকার পর ঝুঁকি নিয়ে ধীর গতিতে পার হয়।

মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। ভাঙ্গুড়া স্টেশনের ইনচার্জ শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের ভাঙ্গুড়া রেল স্টেশনের পশ্চিমে প্রায় ৫০০ ফুট রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে। রেললাইনের সংস্কার কাজ চলা এ অংশের পশ্চিমে রেললাইন ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত রেল লাইনের এ অংশ রেলের কর্মচারীদের নজরে আসলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

পরে সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটিকে বড়াল ব্রিজ স্টেশন পার হলে লাল পতাকা দিয়ে রেল শ্রমিকরা ট্রেনটি আটকে দেন। এর পর রেল লাইনের ক্ষতিগ্রস্ত অংশে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর পাটের বস্তা দিয়ে ট্রেনটিকে পার করা হয়। এরপর রেলের ক্ষতিগ্রস্ত অংশ স্থায়ীভাবে মেরামতের জন্য কাজ শুরু করেন রেলের প্রকৌশল শাখার কর্মচারীরা।

ভাঙ্গুড়া স্টেশনের ইনচার্জ শফিউল আলম বলেন, রেললাইন ক্ষতিগ্রস্ত হয়ে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে ছিল। পরে কিছুটা মেরামত করে ট্রেনটিকে পার করা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশে স্থায়ী মেরামতের কাজ চলছে। ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১০

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১১

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১২

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৩

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৪

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৫

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৬

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৭

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০
X