রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বেপরোয়া চাঁদের গাড়ির ধাক্কায় নিহত ভ্যানচালক

চট্টগ্রামের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রামের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঁদের গাড়ির (জিপ) ধাক্কায় ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হোছনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর লালশাহ মুয়াজ্জেম মাজার সংলগ্ন সেগুন বাগিচা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের নাম আবদুল কুদ্দুস (৪০)। তিনি ওই এলাকার চুন্নুর টেক গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবদুল কুদ্দুস ভ্যানের ভাড়া শেষে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে দুটি ইটবোঝাই চাঁদের গাড়ি দ্রুতগতিতে একটি অন্যটিকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ভ্যানে ধাক্কা মারে। এতে দুমড়েমুচড়ে যায় ভ্যানটি এবং চালক কুদ্দুস চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা চালক ও গাড়িটিকে আটক করে। তবে স্থানীয়ভাবেই ঘটনাটি সুরাহা করা হয় বলে জানান স্থানীয় ইউপি সদস্য মো. শাহেদ। একই দিন বিকেল ৩টায় নিহতের জানাজা শেষে দাফন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, নিহতের লাশ দাফন করার পর আমরা ঘটনাটি জেনেছি। ক্ষতিগ্রস্ত পরিবার থানায় না জানিয়ে যদি স্থানীয়ভাবে সুরাহা করে, তাহলে আমরা কী করব। এরপরও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১০

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১১

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১২

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৩

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৪

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৫

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৬

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৭

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৮

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৯

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

২০
X