দেবিদ্বার প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

২৫ বছর পর কারামুক্ত ফাঁসির আসামি রাখাল চন্দ্র

বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহার। ছবি : কালবেলা
বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহার। ছবি : কালবেলা

২০০৮ সালের ৭ এপ্রিল। ফাঁসির সেলে অপেক্ষা। কয়েক ঘণ্টা পরই কার্যকর হবে মৃত্যুদণ্ড। ইতোমধ্যে গোসল সেরে শুকনো খাবারও খেয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুরের বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহার। ‍যিনি ১৯৯৯ সালের একটি ষড়যন্ত্রমূলক খুনের মিথ্যা মামলায় দণ্ডিত। এদিকে ফাঁসির যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কুমিল্লা কারা কর্তৃপক্ষ।

ফাঁসি কার্যকরে আর মাত্র দেড় ঘণ্টা বাকি। রাখাল চন্দ্রও হয়তো নিশ্চিত ছিলেন এই দিনক্ষণেই হয়তো তাঁর নিতে হবে চির বিদায়। ঘড়ির কাঁটায় তখন ৯টা বেজে ৩০ মিনিট। এরই মধ্যে ফাঁসির দণ্ডাদেশ মওকুফের ওয়্যারলেস বার্তা এল কারা কর্তৃপক্ষের কাছে।

ফাসি হলো না রাখাল চন্দ্রের। ওই বছরের ৬ এপ্রিল বিভিন্ন জাতীয় দৈনিকে ‘মুক্তিযোদ্ধার ফাঁসি কাল’ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদের দৃষ্টিগোচর হয়। পরে ফাঁসি কার্যকরের মাত্র দেড় ঘণ্টা আগে রাত সাড়ে ৯টায় সেনাপ্রধানের সুপারিশে রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহমেদ বীর মুক্তিযোদ্ধা রাখালের মৃত্যুদণ্ডাদেশ মওকুফ করেন। আর যার নেপথ্যে ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকি, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কমিটির সভাপতি হুমায়ুন কবিরসহ এই সংগঠনের অন্য সদস্যরা।

সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় রাখাল চন্দ্রকে। ২৫ বছর ৭ মাস ২৬ দিন রেয়াতসহ রাখাল নাহার মুক্তির সুপারিশ করা হয় ২০১৫ সালে। তবে তখন তিনি মুক্তি পাননি। অবশেষে অবশেষে দীর্ঘ কারাভোগ থেকে মুক্তি মিলেছে কুমিল্লার দেবিদ্বারের বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহার।

রোববার (২ জুলাই) দুপুরে কুমিল্লা কারাগার থেকে ছাড়া পান তিনি। তার মুক্তির খবরে পুরো গ্রামে আনন্দ ছড়িয়ে পড়ে।

তবে এখন রাখাল চন্দ্রের সুস্থতার জন্য, বাকি জীবনটা সুন্দরভাবে চলার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে এই বীর মুক্তিযোদ্ধার পরিবার। মৃত অক্ষয় চন্দ্র নাহার ছেলে বীর মুক্তিযুদ্ধা রাখাল চন্দ্র নাহার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামে।

জানা যায়, ফাঁসির সাজা মওকুফ করার পর রাখাল চন্দ্রের ৩০ বছরের সাজা হয়। তবে তিনি সাজা ভোগ করেছেন ২৪ বছর ৭ মাস। কারাগারে ভালো ব্যবহারের কারণে ৪ বছর ৭ মাসের সাজা মওকুফ করে কারা কর্তৃপক্ষ।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৯ সালের ২৬ ফেব্রুয়ারি উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে জমি জমা নিয়ে পূর্বশত্রুতার জেরে জেঠাতো বোনের জামাই দীনেশ চন্দ্র দত্তকে হত্যার অভিযোগে বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহা ও তার ভাই নেপাল চন্দ্র নাহার বিরুদ্ধে একটি হত্যা মামলা করে দীনেশ চন্দ্রের পরিবার। মামলার পর রাখাল চন্দ্রকে আটক করা হলেও কয়েক বছর পলাতক থাকার পর নেপাল চন্দ্র নাহার মৃত্যু হয়। ওই মামলায় ২০০৩ সালের ২০ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহার মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। পরে ওই মৃত্যুদণ্ড মওকুফ করার জন্য তৎকালীন রাষ্ট্রপতির কাছে দাবি জানান বঙ্গবীর কাদের সিদ্দিকী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির, সাবেক সেনা প্রধান মঈন ইউ আহমেদ, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। এরপর ২০০৮ সালের ৩০ জুন তার মৃত্যুদণ্ড মওকুফ করে যাবজ্জীবন সাজা দেন রাষ্ট্রপতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১০

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১১

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১২

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৩

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৫

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৬

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৭

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১৮

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৯

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

২০
X