বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৩:২৯ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আটক ৮

বরিশালে বিএনপির অঘোষিত কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ। ছবি : কালবেলা
বরিশালে বিএনপির অঘোষিত কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ। ছবি : কালবেলা

বরিশালে লাঠিচার্জ করে বিএনপির কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ ৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া লাঠিচার্জে নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার সময় নগরীর সদর রোড ও এর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল সংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে বিএনপি। এ সময় তারা দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় পুলিশ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, আমিনুর রহমান টুটু, রিয়াজ হোসেন, সুজন আকন, সাইফুল ইসলাম, আল আমিন, হৃয়দ হোসেন তামিমকে আটক করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার দক্ষিণ আলী আসরাফ ভূঞা বলেন, পূর্ব কোনো ঘোষণা ছাড়াই সড়ক আটকে দিয়ে কর্মসূচি শুরু করে বিএনপি। তাদের রাস্তা থেকে সরে যেতে বলা হলে তারা পুলিশের কাজে বাধা দেয়। এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ ৮ জনকে আটক করা হয়েছে।

এদিকে পুলিশের লাঠিচার্জে বিএনপির বেশ কয়েককজন নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের মতো লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১০

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১১

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৪

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৫

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৬

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৭

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৮

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৯

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

২০
X