পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:১৭ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ
নারীর চরিত্র নিয়ে কটুক্তি 

প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সুপারিশ

গ্রাফিক্স কালবেলা
গ্রাফিক্স কালবেলা

নির্বাচনী প্রচারের সময় নারীর প্রতি আপত্তিকর ও কটূক্তিমূলক মন্তব্য করায় আচরণ বিধি লঙ্ঘন হয়েছে জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের জাতীয় পার্টি-জেপি প্রার্থীর স্ত্রী তাসমিমা হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সুপারিশ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

গত ৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বরাবর পাঠানো এক চিঠিতে জেলার নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জেলার যুগ্ম ও দায়রা জজ কে এম মহিউদ্দিন জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ১৫৫) এর অনুচ্ছেদ ৭৩, ৩(ক) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১(ক) ধারার বিধান তাসমিমা হোসেন লঙ্ঘন করেছেন।

ইসিতে রিপোর্ট পাঠানোর আগে জেলা পরিষদের সংরক্ষিত সদস্য রোকেয়া বেগমের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে পিরোজপুর-২ আসনের প্রার্থীর স্ত্রী তাসমিমা হোসেনকে শোকজ করে নির্বাচন অনুসন্ধান কমিটি। এ বিষয়ে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য দিতে বলা হলেও তিনি বা তার কোনো প্রতিনিধি লিখিত বক্তব্য প্রদান করতে আসেন নাই বলেও প্রতিবেদন করে অনুসন্ধান কমিটি। যা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং-১৫৫) এর ৭৩, ৩(ক) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১(ক) গ) ধারার লঙ্ঘন। নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান পরবর্তীতে অভিযোগকারী ও বিভিন্ন অডিও ভিডিও এবং পত্রপত্রিকার সংবাদ বিশ্লেষণ করে অভিযুক্ত তাসমিমা হোসেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সিইসি বরাবর সুপারিশ করেছেন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর পিরোজপুর-২ আসনে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে জাতীয় পার্টি-জেপির প্রার্থীর স্ত্রী তাসমিমা হোসেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য রোকেয়া বেগমকে জড়িয়ে আপত্তিকর এই বক্তব্য দেন। যার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ রোকেয়া বেগম নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

ওই চিঠিতে রোকেয়া বেগম জানান, গত ২২ ডিসেম্বর শুক্রবার ভাণ্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এক নির্বাচনী সভায় জাতীয় পার্টি জেপির প্রার্থীর স্ত্রী বেগম তাসমিমা হোসেন সরাসরি তার নাম উল্লেখ করে বলেন, ‘ভাণ্ডারিয়ার গৌরিপুরের মেয়েদের নিয়ে ঢাকায় বিক্রি করেছে রোকেয়া। এই গ্রামের মেয়েদের নিয়ে পতিতা বানাইছে।’ একজন নারী হয়েও আরেকজন নারীর বিরুদ্ধে বেগম তাসমিমা হোসেনের এমন কুরুচিপূর্ণ, অশালীন, আপত্তিকর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে এলাকার সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে। তার এই বেআইনি, মানহানিকর, বানোয়াট বক্তব্যের কারণে আমি আমার পরিবার, আত্মীয়স্বজন, অফিস কলিগ সর্বোপরি এলাকার সাধারণ মানুষের কাছে প্রতিনিয়ত হেয়প্রতিপন্ন হচ্ছি এবং চরম মানসিক ও সামাজিক পীড়ার মধ্য দিয়ে দিন পার করছি। মাঝে মাঝে ইচ্ছে হয় আমি আত্মহত্যা করি।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X