সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:২৮ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:৩৭ এএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-১ আসনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ

সাতক্ষীরা-১ আসনে আ.লীগ প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। ছবি : কালবেলা
সাতক্ষীরা-১ আসনে আ.লীগ প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৫ জানুয়ারি) ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম নির্দেশনাটি পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরা-১ নির্বাচনী এলাকায় অভিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন তার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন যে, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের দিন আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের ভোটাররা ভোট দিতে কেন্দ্রে যাবে না। তাদের দলের কোনো প্রার্থী নেই। তারা যদি ভোট কেন্দ্রে যায় একটা গণ্ডগোল বাঁধবে। আমার কর্মীরা যদি দেখে তারা নৌকাতে ভোট দেয়নি, তাহলে অন্য একটি ঝামেলা হবে। তার চেয়ে তারা কেন্দ্রে যাবে না, আমরা নির্বাচিত হলে কথা দিচ্ছি তাদের কোনো ক্ষতি হবে না, এটাই হলো বড় ম্যাসেজ।

প্রার্থী গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর দফার ১১ (ক) বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠিয়েছে।

অভিযুক্ত ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর দফার ১১ (ক) অধীন সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

এ অবস্থায় অভিযুক্ত ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে বর্ণিত অভিযোগে অনতিবিলম্বে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য অনুরোধ করা হলো।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১০

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১১

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১২

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৩

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৪

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৫

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৬

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৭

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৮

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৯

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

২০
X