মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

‘তৃণমূল বিএনপি তলাবিহীন ঝুড়ি’, সরে দাঁড়ালেন প্রার্থী

সংবাদ সম্মেলনে তৃণমূল বিএনপির প্রার্থী আ.ন.ম মোস্তফা বনি। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে তৃণমূল বিএনপির প্রার্থী আ.ন.ম মোস্তফা বনি। ছবি : কালবেলা

তৃণমূল বিএনপি তলাবিহীন ঝুড়ির মতো দল উল্লেখ করে যশোর-৫ (মনিরামপুর) আসনে দলটির প্রার্থী মেজর (অব.) আ.ন.ম মোস্তফা বনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে আ.ন.ম মোস্তফা বনি বলেন, মনিরামপুরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার শুরু থেকেই অত্যন্ত হীনমন্যতায় ভুগছি এবং আত্মদহনে দগ্ধ হচ্ছি। প্রকৃতপক্ষে তৃণমূল বিএনপি একটি অত্যন্ত কৃষকায়, তলাবিহীন ঝুড়ির মতো দল। একজন সাবেক সেনা কর্মকর্তার জন্য সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে এমন একটি দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা অত্যন্ত বেমানান এবং অমর্যাদাকর। এই দল আমার জন্য মানানসই নয় এবং সংসদ সদস্য পদে প্রার্থিতা করার জন্য উপযুক্ত প্লাটফর্ম নয়।

তিনি আরও বলেন, দেশের বিরাজমান প্রতিকূল পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়াটা কতটুকু সমীচীন হবে, একজন বিবেকবান মানুষ হিসেবে সে বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান। দেরিতে হলেও এ বিষয়টি উপলব্ধি করার জন্য মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার নির্বাচনী আসন যশোর-৫ মনিরামপুর থেকে সংসদ সদস্য পদে প্রার্থিতা থেকে সরে দাঁড়ালাম।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X