ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:২১ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে বিএনপির মশাল মিছিল

ধামরাইয়ে বিএনপির মশাল মিছিল। ছবি : কালবেলা
ধামরাইয়ে বিএনপির মশাল মিছিল। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে ৪৮ ঘণ্টার হরতাল পালন এবং নির্বাচন বাতিলের দাবিতে মশাল মিছিল হয়েছে। ধামরাই উপজেলা বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মিছিল বের করেন।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানতারা (ভাতকুড়া) এলাকায় বিএনপির নেতাকর্মীরা এ মশাল মিছিল করেন। পরে তারা মিছিলটি গরুগ্রামের গজারিয়া মোড়ে গিয়ে শেষ করেন।

বিএনপির নেতা-কর্মীরা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামরাই উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও যুবদলসহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানতারা (ভাতকুড়া) এলাকায় জড়ো হন। পরে তারা মশাল মিছিল বের করেন। মিছিলে নেতাকর্মীরা সরকারবিরোধী ও নির্বাচন বর্জনের স্লোগান দেন। বিএনপি রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে আরও কঠোর হবে বলে জানান নেতাকর্মীরা।

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, আমরা নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সম্পর্কে সবাইকে অবহিত এবং সম্পৃক্ত করতে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছি। দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে আমরা মশাল মিছিল করেছি। বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে আমরা রাজপথে আছি। এ ছাড়া বিএনপির সব কারাবন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১০

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১১

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১২

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৩

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৪

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৬

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৭

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৮

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৯

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২০
X