ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:১০ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

ফেনীতে স্কুলে আগুন দেওয়া নির্বাচনী নাশকতা নয়, জানালেন এসপি

সংবাদ সম্মেলনে ফেনীর পুলিশ সুপার। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে ফেনীর পুলিশ সুপার। ছবি : কালবেলা

ফেনীর সোনাগাজী উপজেলার চর সাহাভিকারী উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে পেট্রল দিয়ে আগুন দেওয়ার ঘটনায় ওই বিদ্যালয়ের অফিস সহকারী আবু বক্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিদ্যালয়টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হওয়ায় ঘটনাটি সর্বত্র আলোচনায় ছিল। তবে পুলিশ জানিয়েছে ভিন্ন কথা।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টায় প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের ফেনীর পুলিশ সুপার (এসপি) জাকির হাসান জানান, ঘটনাটি নির্বাচনী নাশকতা নয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির দ্বন্দ্বের জেরে অফিস সহকারী নিজেই অফিস কক্ষে আগুন দিয়েছে। ঘটনাটি রাজনৈতিক খাতে প্রবাহিত করতেই তিনি ওই সময়কে বেছে নিয়েছেন। তিনি প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট করতে এ পথ বেছে নিয়েছিলেন।

এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে চর সাহাভিকারী উচ্চবিদ্যালয়ের একটি ভবনে আগুন দেওয়া হয়। আগুনে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে আগুন লাগার আধঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. জাকির হাসান।

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন সোনাগাজী-দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় পলাশ প্রমুখ।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X