দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৩৪ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়-২ আসনে বেড়েছে ৫৫ হাজার ভোটার

পঞ্চগড় জেলা ম্যাপ। গ্রাফ্রিক্স : কালবেলা
পঞ্চগড় জেলা ম্যাপ। গ্রাফ্রিক্স : কালবেলা

আগামীকাল ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে পঞ্চগড়-২ আসনে নতুন ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫৫ হাজার ৭৬ জন। নতুন ভোটারের সাথে তাল মিলিয়ে আস্থায়ী ভোট কক্ষের সংখ্যা বেড়েছে ১৬২টি।

দেবীগঞ্জ ও বোদা উপজেলার সমন্বয়ে গঠিত পঞ্চগড়-২ আসনে দুটি পৌরসভা ও ২০টি ইউনিয়নে বর্তমান মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৯ হাজার ৯৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৫ হাজার ৭১০ জন, নারী ভোটার এক লাখ ৯৪ হাজার ২২৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৩ জন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর দেবীগঞ্জ উপজেলায় মোট ভোটার এক লাখ ৯৫ হাজার ৮২৪ জন। এর মাঝে পুরুষ ভোটার ৯৮ হাজার ৫০১ জন, নারী ভোটার ৯৭ হাজার ৩২১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। অন্যদিকে, বোদা উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৯৪ হাজার ১১৭ জন। পুরুষ ভোটার ৯৭ হাজার ২০৯ জন, নারী ভোটার ৯৬ হাজার ৯০৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

এদিকে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ছিল তিন লাখ ৩৪ হাজার ৮৬৫ জন। এর মাঝে পুরুষ ভোটার এক লাখ ৬৭ হাজার ৬৪৪ জন, নারী ভোটার এক লাখ ৬৭ হাজার ২২১ জন।

অন্যদিকে, এবারের নির্বাচনে নতুন ভোটারের সংখ্যা ৫৫ হাজার ৭৬ জন। নতুন ভোটারের সাথে তাল মিলিয়ে বেড়েছে ভোটকেন্দ্র এবং ভোট কক্ষের সংখ্যা। ২০১৮ সালে এ আসনে ভোট কেন্দ্র ছিল ১৩১টি এবং ভোট কক্ষের সংখ্যা ৬৫০টি। এবছর ভোট কেন্দ্রের সংখ্যা না বাড়লেও অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা বেড়েছে ১৬২টি। এবার দুই উপজেলায় ৮৫৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির মো. লুৎফর রহমান রিপন, বাংলাদেশ সুপ্রিম পার্টির আহমাদ রেজা ফারুকী ও তৃণমূল বিএনপির মো. আব্দুল আজিজ।

উল্লেখ্য, ১৯৮৪ সালে বৃহত্তর দিনাজপুর জেলাকে বিভক্ত করে নতুন তিন জেলা করা হলে পাঁচ উপজেলা নিয়ে গঠিত হয় পঞ্চগড় জেলা। একই সময় দেবীগঞ্জ ও বোদা উপজেলা নিয়ে গঠিত হয় পঞ্চগড়-২ সংসদীয় আসন। ১৯৮৬ সাল থেকে এপর্যন্ত এ আসনটিতে ৮টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ ৩ বার, বিএনপি ২ বার, সিপিবি ২ বার ও জাতীয় পার্টি ১ বার নিজেদের দখলে রাখে জাতীয় সংসদের এই আসনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোয়াইয়ের বাঁধে ভাঙন, এক রাতেই ভেসে গেল মানুষের ঘর, ফসল ও স্বপ্ন

পানির চাপে গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধস

সরকারি হলো বান্দরবানের আলোচিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ

রাজধানীর ধোলাইখালে ধসে পড়ল সড়ক

অসমাপ্ত বিপ্লব সম্পন্নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাতীয় বিপ্লবী পরিষদ

জানালেন ডিএসসিসি প্রশাসক / নিউমার্কেট-ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার আন্তর্জাতিক স্বীকৃতি

‘মেসিকে ঘুম পাড়িয়ে দেব’, হুংকার ইংলিশ কিংবদন্তির

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ

১০

নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

১১

রাশিয়া ও ইরানের ৩ সশস্ত্র সংগঠনকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত

১২

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর ড. মাইক মিলার

১৩

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা / ‘ব্যবসা করতে এককালীন ২ কোটি ও মাসে ১০ লাখ চাঁদা দিতে হবে’

১৪

দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টের রুল

১৫

দোয়ারাবাজারে নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৬

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার

১৭

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / ইসলাম ও মসজিদের নামে আ. লীগ সরকার ‘গর্হিত কাজ’ করেছে

১৮

বগুড়ায় যাচ্ছেন নাহিদ-পাটোয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১৯

দায়িত্ব নিলেন সিলেটের নতুন ডিসি

২০
X