রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিম রেলের ১০ ট্রেন বন্ধ

বিমানবন্দর স্টেশনে দাঁড়ানো সুবর্ণ এক্সপ্রেসের একটি ট্রেন। ছবি : সংগৃহীত
বিমানবন্দর স্টেশনে দাঁড়ানো সুবর্ণ এক্সপ্রেসের একটি ট্রেন। ছবি : সংগৃহীত

পশ্চিমাঞ্চলের ১০টির একটি ট্রেন শনিবার (৬ জানুয়ারি) থেকে আগামী সোমবার (৮ জানুয়ারি) পর্যন্ত এবং অপর ট্রেনগুলো রোববার (৭ জানুয়ারি) বন্ধ থাকবে। নিরাপত্তার কথা চিন্তা করে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পেজে জানানো হয়েছে।

‘জেনারেল ম্যানেজার-ওয়েস্ট বাংলাদেশ রেলওয়ে’ নামের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজটি পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার নিজে পরিচালনা করেন। তিনি বলেন, ১০টি ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও একটি ট্রেন বন্ধের ঘোষণা আসতে পারে। শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে চারজনের মৃত্যু হয়। এ ঘটনার পর রাতেই পশ্চিমাঞ্চল রেলওয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে জানানো হয়েছে, ‘অনিবার্য কারণবশত ট্রেন চলাচল বন্ধ থাকবে।’ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

পশ্চিমাঞ্চলে বন্ধ ঘোষণা করা ট্রেনগুলোর মধ্যে ঢাকা–বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি সোমবার পর্যন্ত বন্ধ থাকবে। অন্য ট্রেনগুলো হচ্ছে, রাজশাহী–পাবনা রুটের আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস, রহনপুর–খুলনা রুটের মহানন্দা এক্সপ্রেস, খুলনা–পার্বতীপুর রুটের রকেট এক্সপ্রেস, কুড়িগ্রাম–কাউনিয়া রুটের রংপুর শাটল, ঈশ্বরদী–রহনপুর রুটের রাজশাহী কমিউটার, ঈশ্বরদী–ঢাকা রুটের ঢাকা কমিউটার, বোনারপাড়া–সান্তাহার রুটের বগুড়া কমিউটার, চিলমারী–রংপুর রুটের চিলমারী কমিউটার ও লোকাল। এর মধ্যে চিলমারী কমিউটার শনিবার সাময়িক এবং রোববার পুরোপুরি বন্ধ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১১

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১২

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৩

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৪

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৫

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৬

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৭

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৮

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৯

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

২০
X