চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:৫৮ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে রোববার ভোরে

ব্যালট পেপার গ্রহণ করেন কর্মকর্তারা। ছবি : কালবেলা
ব্যালট পেপার গ্রহণ করেন কর্মকর্তারা। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের ৫১২টি ভোটকেন্দ্রে রোববার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে পাঠানো হয়েছে ব্যালট পেপার। এর আগে শনিবার (৬ জানুয়ারি) ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে ভোটবাক্সসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ।

ইতিমধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা ব্যালট পেপার নিয়ে পৌঁছেছেন ভোটকেন্দ্রে।

তিনটি আসনে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সেনা, বিজিবি, র‌্যাব-পুলিশ-আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

ব্যালট বিতরণ শেষে চাঁপাইনবাবগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন বলেন, ভোর ৪টা থেকে শুরু হয় ব্যালট বিতরণ। শনিবার পাঠানো হয়েছে নির্বাচনী অন্যান্য সরঞ্জাম ।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনী তথ্য সেল থেকে জানা যায়, এবার চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ১৫৮টি কেন্দ্রে, চাঁপাইনবাবগঞ্জ- ২ (নাচোল গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত) আসনে ১৮২ কেন্দ্রে ও চাঁপাইনবাবগঞ্জে-৩ (সদর) আসনে ১৭২টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

এতে অংশ নেবেন ১৩ লাখ ৪৫ হাজার ৩৮৩ জন ভোটার। এর মধ্যে রয়েছেন ৬ লাখ ৭৮ হাজার, ৩৩৫ জন পুরুষ ও ৬ লাখ, ৫৭ হাজার, ৪৭ জন মহিলা এবং তৃতীয় লিঙ্গের একজন ভোটার।

জেলা রিটার্নিং কর্মকর্তা একেএম গালিব খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার তিনটি আসনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে কেন্দ্রগুলোতে। আজ সকাল সাড়ে ৬টার মধ্যেই পাঠানো হয়েছে ব্যালট পেপার।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১০

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১১

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১২

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১৩

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৪

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১৫

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১৬

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১৭

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৮

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৯

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

২০
X