নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৪২ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ১০ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
নারায়ণগঞ্জের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে নারায়ণগঞ্জে অন্তত ১০টি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এ ছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। শনিবার (৬ জানুয়ারি) রাতে আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের বিভিন্ন ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, আড়াইহাজার উপজেলাধীন সাতগ্ৰাম ইউনিয়নের বাহাদুর প্রাথমিক বিদ্যালয়, ৬ নম্বর ওয়ার্ড মাতাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মন্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মনোহরদী প্রাথমিক বিদ্যালয়, আড়াইহাজার সদরের ঝাউগড়া প্রাথমিক বিদ্যালয়, গোপালদী পৌরসভার পাঠনাকান্দি প্রাথমিক বিদ্যালয়, দুপ্তারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আদর্শ বিদ্যানিকেতন, ৮ নম্বর ওয়ার্ডের পাঁচগাও বহুমুখী উচ্চ বিদ্যালয়, সিদ্ধিরগঞ্জের সানাপাড় শেখ মর্তুজা আলী উচ্চ বিদ্যালয় স্কুল, বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন স্থানের ভোটকেন্দ্রের সামনে ও ভেতরে অগ্নিসংযোগের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, মধ্যরাতে ভোটকেন্দ্রগুলোর সামনে হঠাৎ করে দুর্বৃত্তরা এসে আগুন ধরিয়ে দেয় এবং তারা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এতে করে রাতে আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয় । দুর্বৃত্তরা আগুন দেওয়ার সময় ‘ভোট চোর ভোট চোর, প্রহসনের ভোট মানি না’ বলে স্লোগান দেয়। পরে পুলিশ এলে তারা পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, কিছু কেন্দ্রে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল। তবে অগ্নিসংযোগ ঘটেনি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১০

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১১

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১২

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৩

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৪

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৫

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৬

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৭

ব্রাজিলের জালে জাপানের গোল

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৯

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

২০
X