বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভোটারকে টাকা দেওয়ার অপরাধে আ.লীগ নেতার কারাদণ্ড

দণ্ডিত আওয়ামী লীগ নেতা মঞ্জুর মোর্শেদ। ছবি : কালবেলা
দণ্ডিত আওয়ামী লীগ নেতা মঞ্জুর মোর্শেদ। ছবি : কালবেলা

বরিশাল নগরীতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট কেনার দায়ে মঞ্জুর মোর্শেদ নামে এক আওয়ামী লীগ নেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আব্দুল মতিন ওই নেতাকে ১৫ দিনের কারাদণ্ড দেন বলে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান।

দণ্ডিত মঞ্জুর মোর্শেদ ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এবং কাজীপাড়া প্রথম গলির বাসিন্দা। সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এখানে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন রিপন।

মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আফজালুল করিম বলেন, আওয়ামী লীগ নেতা মঞ্জুর মোর্শেদ ট্রাক প্রতীকের পক্ষে ভোট কিনতে টাকা বিতরণ করছিলেন। স্থানীয়রা তাকে টাকাসহ আটক করে পুলিশে দেয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী বলেন, রাত ৮টার দিকে নগরীর জিয়া সড়ক মদিনা মসজিদ এলাকায় টাকা বিতরণ করতে যান মঞ্জুর মোর্শেদ। তখন স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। পরে তার কাছ থেকে ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার কাছ থেকে বিভিন্নজনকে টাকা দেওয়ার তালিকাও উদ্ধার করা হয়েছে। মঞ্জুর মোর্শেদকে সাজা পরোয়ানায় রোববার কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পরিদর্শক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুদি দোকান ভ্যাটের আওতায় উচিত হবে না: রিজভী

১৩ বছর আগের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেই জামায়াত নেতার জামিন

আজ চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, হবে ১৫ সমঝোতা সই

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

দীনেশ ত্রিবেদীকে কেবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিল ভারত সরকার

১০

সাত মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম, আরও কমতে পারে যেসব কারণে

১১

আ.লীগের মিছিলে গেলেই অর্ধেক মাসের বেতন, ১৫ দিনেই জামিনের নিশ্চয়তা!

১২

তাপপ্রবাহে বিপর্যস্ত ইতালি: একদিনেই ৪ জনের মৃত্যু, সতর্কতা জারি

১৩

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

১৫

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

১৬

ক্লিন শিটের রেকর্ড গড়ে-চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

১৭

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৮

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

১৯

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য

২০
X