সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৬:৩২ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মরিচগুঁড়া মেশানো গরম পানি ঢেলে স্বামীকে হত্যাচেষ্টা!

জামালপুর জেলার ম্যাপ।
জামালপুর জেলার ম্যাপ।

জামালপুরে সরিষাবাড়ীতে গরম পানির সঙ্গে লবণ ও শুকনা মরিচের গুঁড়া মিশিয়ে ঘুমন্ত স্বামীর ওপর ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সরিষাবাড়ী থানার এসআই মাসুদ খালিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রীর মৃত্যুর পর ধনবাড়ী উপজেলার কাঁঠালিয়া বাড়ির নুরুল হকের মেয়ে নাছিমা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন সরিষাবাড়ী উপজেলার আমজাদ ভুঁইয়ার ছেলে রুবেল মিয়া (৩৮)। বিবাহিত জীবনে ১৫ বছরে তাদের পরিবারে ২ মেয়ের জন্ম হয়। এরপর রুবেল মিয়া পৌর ৬ নম্বর ওয়ার্ডের তাড়িয়াপাড়া এলাকার রাশেদা নামের আরেক নারীকে বিয়ে করেন। এ নিয়ে নাছিমার সঙ্গে তার কলহ বাড়তেই থাকে। এ ছাড়া রুবেল নাছিমাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করত। একপর্যায়ে তাদের মধ্যে একবার তালাক হয়। পরে আবার নাছিমাকে বিয়ে করেন রুবেল।

রুবেলের ভাতিজা আব্দুর রশিদ জানান, চাচার চিৎকারে আমি এগিয়ে গিয়ে দেখি তার ওপর গরম পানি ঢেলে শরীরের বিভিন্ন স্থানে ঝলসে দিয়েছে। চাচাকে হত্যার জন্য এ কাজ করেছেন চাচি। পরে চাচাকে চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

এ ব্যাপারে সরিষাবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

১০

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

১১

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

১২

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

১৩

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

১৪

দালালকে ধরে হাসপাতালের ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

১৫

ইরানের হাতে এখনও ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে : ট্রাম্প

১৬

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে 

১৭

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বড় সুখবর

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩

১৯

ঢাবি ট্রেজারারকে ‘পাড়ার গুন্ডা-মাস্তানের’ মতো কথা না বলার অনুরোধ সর্ব মিত্র চাকমার

২০
X