মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১২:২৯ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের (ঈগল প্রতীক) বিজয় মিছিলে বোমা হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা বাজারে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপকে বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। সোমবার সকালে তাহমিনার সমর্থক আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়।

মিছিলটি কালিগঞ্জ বাজার থেকে ফাঁসিয়াতলা বাজারের যাবার পথে আলীনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রার্থীর সমর্থক শাহিদ পারভেজের কর্মীরা মিছিলে অতর্কিত হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করার অভিযোগ ওঠে। এতে আহত হয় অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে। অবস্থা গুরুতর হওয়ায় জেলা সদর হাসপাতাল থেকে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ণ ইউনিটে পাঠানো হয়।

এদিকে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের পশ্চিম শশিকরে নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী স্থানীয় ইউপি মেম্বার রমেশ চন্দ্রসহ তিনজন আহত হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক নেতাকে হত্যার দায়ে যুবদল নেতা বহিষ্কার 

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ১৬ 

গ্যাস বিল নিয়ে প্রতারণা, পরিশোধের বিষয়ে জরুরি সতর্কবার্তা

পা দিয়ে লিখে এইচএসসি দিচ্ছেন পলি রানী

একইভাবে বিশ্বকাপ থেকে ৩ দলের বিদায়, নেপথ্যে ‘৮৬ মিনিট অভিশাপ’

অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এশিয়ার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টার্স এফসি

৪ অভিজাত এলাকায় কাদামাটি অপসারণে সহযোগিতা করবে ডিএনসিসি

যুক্তরাষ্ট্রে নিরাপত্তাকর্মীদের তল্লাশি থেকে রেহাই নেই মেসিরও

১০

চট্টগ্রাম অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস / সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

১১

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন ভূতাপেক্ষ পদোন্নতি ও বকেয়া সুবিধা

১২

স্লুইজ গেটে পড়ে ছিল নারীর মরদেহ

১৩

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা  

১৪

নতুন পে-স্কেলে বেতন কবে মিলবে?

১৫

বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি

১৬

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

১৭

সিরিয়ার অন্তর্বর্তী সংসদে নিয়োগ পেলেন অভিনেত্রী রোজিনা 

১৮

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

১৯

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

২০
X