দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে তবে কি অপ্রতিদ্বন্দ্বী রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। ছবি : সংগৃহীত
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ধারেকাছে আসতে পারেননি কোনো প্রার্থী। তবে কি পঞ্চগড়ে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন সুজন, এমনই আলোচনা চলছে স্থানীয় রাজনীতিতে।

নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৮১ হাজার ৭২৫ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লুৎফর রহমান রিপন লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৭ হাজার ৬২৭ ভোট।

এ ছাড়া বাকি দুজন প্রার্থীর মধ্যে তৃণমূল বিএনপির আব্দুল আজিজ সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪২০ ভোট এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির আহমাদ রেজা ফারুকী একতারা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৭০ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন। বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯৮ হাজার ২৪০টি। ভোট বাতিল হয়েছে ৯ হাজার ১০টি। ভোট প্রদানের হার ৫৩ দশমিক ১৫ শতাংশ।

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন পঞ্চগড়-২ আসনে ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে পাঁচবার নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। ২০০১ সালে নির্বাচিত হতে না পারলেও ২০০৮ সালে অনুষ্ঠিত হওয়া নবম জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৪২ হাজার ৪৮৮টি ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৭ হাজার ৩৬০ ভোট পেয়ে দ্বিতীয়বার, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৬৯ হাজার ৫৯৪ টি ভোট পেয়ে তৃতীয়বার এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৮১ হাজার ৭২৫ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন মো. নূরুল ইসলাম সুজন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

১০

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

১১

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১২

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

১৩

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

১৪

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

১৫

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

১৬

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

১৭

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

১৮

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

১৯

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০
X