সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সেলুনের কর্মীকে জুতাপেটার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

চিকিৎসার জন্য আহত সেলুন কর্মীকে হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি : কালবেলা
চিকিৎসার জন্য আহত সেলুন কর্মীকে হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি : কালবেলা

আশুলিয়ায় এক সেলুনের কর্মীকে জুতাপেটা ও দোকান ভাঙচুর করে টাকা লুটপাট করার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ সিরিয়াল ভেঙে দাড়ি কাটাতে অস্বীকৃতি জানানোর কারণে এ ঘটনা ঘটানো হয়েছে।

এই ঘটনায় বুধবার (৫ জুলাই) দুপুরে শহিদ ওরফে ডনকে প্রধান আসামি করে আশুলিয়া থানায় মামলা করেছে ভুক্তভোগী সেলুন কর্মী বাবুল চন্দ্র শীল।

জানা গেছে, অভিযুক্ত ওই আওয়ামী লীগ নেতার নাম শহিদ উদ্দিন ওরফে ডন (৫২)। তিনি সাভারের শিমুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আশুলিয়ার টেঙ্গুরী কোনাপাড়া এলাকার মৃত জিয়র আলী মন্ডলের ছেলে।

এর আগে মঙ্গলবার (০৪ জুলাই) রাত ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী এলাকায় এতিম মার্কেটের ‘বাদল হেয়ার কাটিংয়ে’ এ ঘটনা ঘটে।

মামলার বাকি আসামিরা হলেন- একই এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে আশরাফ (৩৫) ও জয়নাল আবেদীনের ছেলে হিমেল (৩২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সেলুন কর্মী বাবুল চন্দ্র শীল তার সেলুনে অন্য একজনের চুল কাটছিলেন। তখন সেই ব্যক্তির চুল কাটা শেষ না করেই অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শহিদ তার দাড়ি কাটতে বলেন। এ সময় বাবুল ১০ মিনিট দেরি হবে বলায় তার ওপর চড়াও হন শহিদ। একপর্যায়ে বাবুলকে জুতা দিয়ে পেটাতে থাকেন তিনি। এ সময় বাবাকে মারতে দেখে তাকে বাঁচাতে পাশের চায়ের দোকান থেকে বাবুলের ছেলে বাদল চন্দ্র শীল (১৯) ছুটে এলে তাকেও মারধর করে শহিদ ও তার লোকজন। পরে বাদলের চা দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও ক্যাশবাক্স থেকে ৩৬ হাজার টাকা লুট করে নেয় হামলাকারীরা।

এ ব্যাপারে শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রাকিবুল ইসলাম বাবুল বলেন, শহিদের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে প্রাথমিকভাবে শুনেছি। তবে ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা ভুক্তভোগীকে মারধরসহ ভাঙচুরের প্রাথমিক সত্যতা পেয়েছি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার শেষে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X