রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এবার রাজশাহীতে ডেঙ্গুর প্রকোপ

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তী হচ্ছেন রোগীরা। ছবি : কালবেলা
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তী হচ্ছেন রোগীরা। ছবি : কালবেলা

রাজধানী ঢাকার পর রাজশাহীতেও উদ্বেগ ছড়াচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গু। প্রায় এক মাস থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ও তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার (৫ জুলাই) রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন রোগী ভর্তি ছিল।

রামেক হাসপাতাল সূত্র জানায়, গত এক মাসে রামেক হাসপাতালে ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। তবে ঈদের পর থেকে হাসপাতালে রোগী ভর্তি সংখ্যা বাড়তে থাকে। ঈদের পরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর বেশিরভাগই ঢাকা থেকে আসা। এ ছাড়া দুজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে রাজশাহীর বাঘা উপজেলায়।

রাজশাহী বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান আশাদ বলেন, গত চার দিনে ছয়জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়। এর মধ্যে দুজনের ডেঙ্গু শনাক্ত হয়।

তাদের একজনের নাম আবু সাঈদ (২৬)। তার বাড়ি বাঘার উপজেলার চন্ডিপুর গ্রামে। অপরজন হলেন- বাপ্পু রহমান (৩০)। তার বাড়ি ঢাকাচন্দ্রগাতি গ্রামে। এর মধ্যে বাপ্পু রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও আবু সাঈদ বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে বর্তমানে চিকিৎসাধীন। আবু সাঈদ পাবনায় গিয়ে এবং বাপ্পু ঢাকার মুন্সীগঞ্জে গিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত সবাই রাজশাহীর বাইরের জেলায় থাকেন। ঈদের ছুটিতে বাড়ি এসে তারা জ্বরে আক্রান্ত হন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাদের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মেদ বলেন, এক মাস আগে থেকেই ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। ঈদের আগে ও পরে অনেকেই এ হাসপাতালে ভর্তি হয়েছেন। এজন্য আলাদা ডেঙ্গু ওয়ার্ডও খোলা হয়েছে। হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডটি আপাতত ডেঙ্গু ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে ১৮টি বেড রয়েছে। পরে ডেঙ্গু রোগীর সংখ্যা যদি বাড়ে তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে হাসপাতাল পরিচালক বলেন, আক্রান্তরা বেশিরভাগই ঢাকার বা তাদের ঢাকা ভ্রমণের ইতিহাস রয়েছে। এখন পর্যন্ত রামেক হাসপাতালে ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ১০ জন রোগী ভর্তি আছেন। তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে একজনের অবস্থা খারাপ। তাকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১০

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১১

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১২

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১৩

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৪

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৫

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৬

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৭

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৮

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৯

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

২০
X