ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে যা বললেন নিজাম হাজারী 

ফেনী শহরের মাস্টার পাড়াস্থ বাসভবনের সামনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নিজাম উদ্দিন হাজারী। ছবি : কালবেলা
ফেনী শহরের মাস্টার পাড়াস্থ বাসভবনের সামনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নিজাম উদ্দিন হাজারী। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সোমবার (৮ জানুয়ারি) দিনব্যাপী ফেনী শহরের মাস্টার পাড়াস্থ বাসভবনের সামনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নিজাম উদ্দিন হাজারী।

এ সময় নিজাম উদ্দিন হাজারী বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও দূরদর্শীতার কারণে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্ব-ইচ্ছায় ভোট দিয়েছেন। নৌকায় ভোট দেওয়ার জন্য আমি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজ সময় এসেছে কর্মের মাধ্যমে সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে তাদের ঋণ পরিশোধ করার। সবাইকে সাথে নিয়ে ফেনীর উন্নয়ন ত্বরান্বিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রসঙ্গত, সংসদীয় আসন ২৬৫ ফেনী-২ (সদর) আসনে নিজাম উদ্দিন হাজারী নৌকা প্রতীকে দুই লাখ ৩৬ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য লাঙ্গল প্রতীকের প্রার্থী খন্দকার নজরুল ইসলামকে পরাজিত করেছেন তিনি। এবারের বিজয়ের মাধ্যমে হ্যাটট্রিক করলেন নিজাম উদ্দিন হাজারী। তার নিকটতম প্রতিদ্বন্ধী লাঙ্গল প্রতীক নিয়ে খন্দকার নজরুল ইসলাম পেয়েছেন চার হাজার ৮৫৮ ভোট। এবারের বিজয়ে তিনি তিনবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে বিজয় অর্জন করলেন। এই আসনে ভোট পড়েছে ৫৬ শতাংশ।

ফেনী-২ আসনে ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৪৭৭ জন। আসনটির ১৪০ ভোটকেন্দ্রের ৮২৭ ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউল্যাবে শিক্ষার্থীদের মুখোমুখি ‘মাস্তুল’ টিম

রাঙামাটিতে ১৯০ মিমি বৃষ্টিপাত রেকর্ড, পাহাড়ধসের শঙ্কা

ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ কাতারের

সড়কে প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

সামাজিক মাধ্যমেও খেলছেন এমবাপ্পে

উপকূল থেকে ৭ জেলেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

সরকারি চাকরিতে শূন্য পদ কত জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মিশরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

গাঁজা সেবনকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

গণভোট বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে ১১ দলের স্মারকলিপি

১০

ভাড়া বাসায় অভিযান চালিয়ে নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

১১

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা, ‘এটা বদলে দেখাও’

১২

ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে আঙ্কারায় ট্রাম্প, স্বাগত জানালেন এরদোয়ান

১৩

তুরস্ককে এফ-৩৫ সরবরাহ নিয়ে মুখোমুখি অবস্থানে ট্রাম্প-নেতানিয়াহু

১৪

কাঁঠালের বিচি খাচ্ছেন? জানুন, এটি ক্ষতিকর নাকি উপকারী

১৫

ওয়াকফের ১৩ শতক জমি উদ্ধার করল ঢাকা জেলা প্রশাসন

১৬

শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে তরুণ নিখোঁজ 

১৭

ফের কমলো জেট ফুয়েলের দাম

১৮

চলতি বছর বৈশ্বিক গ্যাসের চাহিদা কমবে, বলছে আইইএ

১৯

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০
X