কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত হয়েই পোস্টার অপসারণ করছেন নাদেল

নিজেই নিজের পোস্টার অপসারণ করছেন শফিউল আলম চৌধুরী নাদেল। ছবি : কালবেলা
নিজেই নিজের পোস্টার অপসারণ করছেন শফিউল আলম চৌধুরী নাদেল। ছবি : কালবেলা

নির্বাচিত হয়ে নিজের পোস্টার অপসারণ করছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকেই প্লাস্টিকে মোড়ানো পোস্টারগুলো নামিয়ে ফেলছেন তিনি। নিজে সারাদিনব্যাপী উপস্থিত থেকে কাজটি করেছেন। সাথে নেতাকর্মী সমর্থকদের পোস্টার অপসারণের জন্য অনুরোধ করেন তিনি।

শহরের লস্করপুর এলাকার বাসিন্দা আব্দুস শহীদ বলেন, এই প্রথম দেখলাম আমাদের এলাকায় এরকম একজন জনপ্রতিনিধি। তিনি নিজেই নিজের পোস্টার অপসারণ করছেন। তিনি পরিবেশ দূষণ রোধে যে উদ্যোগ নিয়েছেন তা দেখে মন ভরে গেল।

নবনির্বাচিত সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, প্লাস্টিকে মোড়ানো পোস্টার পরিবেশ দূষণ করে। এগুলো যেমন পচবে না তেমনি ড্রেনে পড়ে পানি যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সুন্দর শহর গঠনে আমার উদ্যোগ রয়েছে।

তিনি আরও বলেন, যেহেতু নির্বাচন শেষ, তাই আমি নিজেই আমার কর্মীদের নিয়ে এসব পোস্টার অপসারণের কাজ করছি। আমি আমার পোস্টার খুলছি। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের অংশ হিসেবে ২১ দিন পুরো উপজেলা পোস্টারময় ছিল। এগুলো বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নির্বাচনের পর এগুলোর কেউ খবর রাখে না। কিন্তু নবনির্বাচিত সংসদ সদস্য পোস্টারগুলো নামানোর যে উদ্যোগ গ্রহণ করেছেন নিঃসন্দেহে তিনি প্রশংসার দাবি রাখেন। কারণ এমন কাজ সচারচর কেউ করে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টি কতদিন স্থায়ী হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার দখলে সরকারি কালভার্ট, পানিবন্দি ৩০ পরিবার

জমির উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

হু হু করে ঢুকছে পানি, ১০ গ্রাম প্লাবিত

আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখে কান্নায় ভেঙে পড়লেন এম্বোলো

জমির উদ্দিনের সম্মানে আদালতের কার্যক্রম আধাবেলা, বন্ধ চেম্বার কোর্ট

ক্যাম্পাসে ছাত্রীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ, আটক ৬

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

বেনাপোল বন্দরের শেডে হাঁটুপানি, ভিজছে কোটি টাকার আমদানিপণ্য

দুই বছর আগে ‘গুম-খুনের শিকার’ যুবক দ্বিতীয় স্ত্রীসহ ধরা

১০

পর্তুগিজ রেফারিকে মেসি— ‘আমাকে অসম্মান করবেন না’

১১

পুলিশের সংকেতেই ফেলে গেল মোটরসাইকেল, রাস্তায় ছড়িয়ে পড়ল ৭ হাজার ইয়াবা

১২

এমপি হান্নান মাসউদের জন্য ঘাটে ফেরানো হলো ফেরি

১৩

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন / এফ-৩৫ পেতে আমিরাতের কাছে এস-৪০০ ছাড়ছে তুরস্ক, সায় রাশিয়ার

১৪

১০ জন নিয়েও আর্জেন্টিনাকে রুখে অতিরিক্ত সময়ে ম্যাচ নিল সুইজারল্যান্ড

১৫

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

১৬

আর্জেন্টিনার বিপেক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইস তারকা

১৭

হরমুজ প্রণালি ইস্যুতে কাতারও আলোচনায়

১৮

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৩

১৯

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০
X