বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে পাওয়া গেল মর্টার শেল, নিষ্ক্রিয় অভিযানে সেনাবাহিনী

উদ্ধার করা মর্টার শেল (বাঁয়ে) এবং সেনাবাহিনীর অভিযান। ছবি : কালবেলা
উদ্ধার করা মর্টার শেল (বাঁয়ে) এবং সেনাবাহিনীর অভিযান। ছবি : কালবেলা

জামালপুরের সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল পাওয়া গেছে। পরে সেটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ঘাটাইল সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে উদ্ধারস্থল থেকে ৫০ মিটার দূরত্বে নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এ সময় এক কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল কাদেরের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা হয়। বোমটি নিষ্ক্রিয় করতে কাজ করেন ক্যাপ্টেন মোহতাসিম।

জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেনাজ ফেরদৌস বলেন, মর্টার শেলটি ব্রিটেনের তৈরি৷ এটি ট্যাংক বিধ্বংসী মর্টার শেল বলে জানিয়েছেন সেনাবাহিনী। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় এ ধরনের শেল ব্যবহৃত হতো বলে জানা গেছে।

তিনি আরও বলেন, শেলটি কীভাবে এখানে এলো তা তদন্ত করে পরে বলা যাবে।

এর আগে সোমবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার জামালপুর-টাঙ্গাইল সড়কের কোঁচগড় এলাকায় এটি পাওয়া যায় বলে জানিয়েছেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌসসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X