পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৮:৩৫ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধান মিলেছে নিখোঁজ শিশু রায়হানের

শিশু রায়হানের সঙ্গে তার মা রিনা বেগম ও সংস্থাটির কর্মী শামসুন্নাহার মিশু। ছবি : সংগৃহীত
শিশু রায়হানের সঙ্গে তার মা রিনা বেগম ও সংস্থাটির কর্মী শামসুন্নাহার মিশু। ছবি : সংগৃহীত

রংপুরে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ শিশু রায়হানের (১০) সন্ধান মিলেছে। শিশুটি গত ২২ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ২১ দিন পর তার খোঁজ মেলে। এর আগে গত ২৮ ডিসেম্বর কালবেলায় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। শিশুটি এতদিন ঢাকায় পথশিশুদের নিয়ে কাজ করা ‘লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনেমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ নামে একটি সংস্থার হেফাজতে ছিল।

শনিবার (১৩ জানুয়ারি) পরিবারের লোকজনের কাজে শিশুটিকে হস্তান্তর করেছে সংস্থাটি।

রংপুর মহানগরীর এরশাদনগর এলাকার বাপ্পী ও রিনা বেগম দম্পতির মাদ্রাসা পড়ুয়া শিশু সন্তান রায়হান ২২ ডিসেম্বর দুপুরে পুকুরে গোসল করে বাসায় ফিরে ঠান্ডায় কাঁপতে থাকায় তার মা তাকে বকা দেয়। এতে সে অভিমান করে কাউকে কোনো কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।

সংস্থাটির কর্মী শামসুন্নাহার মিশু কালবেলাকে বলেন, শিশু রায়হানকে গত ২৬ ডিসেম্বর কমলাপুর রেলস্টেশনে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে থাকে। সন্দেহ হলে আমাদের একজন সমাজকর্মী তার সঙ্গে কথা বলে। তখন সে জানায়, মায়ের সঙ্গে অভিমান করে ঢাকায় চলে এসেছে। তবে সে তার বাসার ঠিকানা ঠিকভাবে বলতে পারছিল না। তখন আমরা তাকে পার্শ্ববর্তী থানায় জিডি করে আমাদের হেফাজতে রেখে তার পরিবারের খোঁজ চালাতে থাকি। একপর্যায়ে আমরা জানতে রংপুরের তাজহাট মেট্রোপলিটন থানায় এই শিশু নিখোঁজের বিষয়ে একটি জিডি করা হয়েছে। পরে ওই থানার ওসির সহযোগিতায় শিশুটির পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ হয়। পরে আমরা তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করেছি।

শিশু রায়হানের মা রীনা বেগম কালবেলাকে বলেন, আমার বাচ্চাটিকে ফিরে পেয়ে আমি আল্লাহর শুকরিয়া করছি। সেই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই সংস্থা ও থানা-পুলিশের প্রতি। তাদের সহযোগিতায় আমি আমার বুকের ধনকে ফিরে পেয়েছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১০

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১১

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১২

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৪

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৫

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৬

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৭

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৯

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

২০
X