বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শ্বশুরের মৃত্যুর খবরে মারা গেল ছেলের বউ

রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাহেব আলী। ছবি : কালবেলা
রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাহেব আলী। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে শ্বশুরের মৃত্যুর খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে ছেলের স্ত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার পালশা ইউনিয়নের কালান জিরা ওহিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্বশুর ও ছেলের স্ত্রী হলেন- ওহিউড়া গ্রামের সাহেব আলী (৬৫) ও তার ছেলে সানাউলের স্ত্রী ছমিরোন বেগম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে বলাহার বাজার থেকে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন সাহেব আলী। ফেরার সময় পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয় লোক মুখে শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে সেখানে যান ছেলের বউ। শ্বশুরকে মৃত অবস্থায় দেখে হঠাৎ করে হৃদ্‌রোগে আক্রান্ত হন ছেলের স্ত্রী ছমিরোন বেগম। পরে ছমিরোন বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফারুক মিয়া নামের এক প্রতিবেশী জানান, মাত্র ১৫ মিনিটের ব্যবধানে শ্বশুর-ছেলের বউ দুজনই মারা গেছেন। শ্বশুর ও ছেলের বউয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘোড়াঘাট থানার পরিদর্শক তদন্ত এনামুল ইসলাম জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X