মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ১২:৫১ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

মিনিবাসের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত অটোরিকশা। ছবি : কালবেলা
মিনিবাসের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত অটোরিকশা। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ায় অটোরিকশা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে মুফিজুল ইসলাম (২২) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন।

শনিবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। এদিকে আহতদের গুরুতর উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মুফিজুল ইসলাম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমনখালী গ্রামের রশিদ আহমদের ছেলে। তিনি ওষুধের দোকান করতেন।

আহতরা হলেন, নিহতের স্ত্রী মর্জিনা আক্তার (২২), উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা গ্রামের ফরিদ আহমদের ছেলে অটোরিকশা চালক সব্বির আহমদ (২৫), টেকনাফের মৌলভীপাড়ার আবু বক্করের মেয়ে জান্নাতুল ফেরদৌস (২২), আহমদ হোসেনের মেয়ে আজিজা আক্তার (২৫), নিহত মুফিজের ছেলে আকবর (৪) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল হকের ছেলে হামিদ হোসেন।

এদের মধ্যে চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সাজেদুল ইসলাম শাওন জানিয়েছেন। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি শামীম হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আরও ৬ জন আহত হন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X