চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

চকরিয়ায় রেললাইনে কাটা পড়ে প্রতিবন্ধী নিহত

কক্সবাজারের চকরিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম নতুন রেললাইনে কাটা পড়ে শাহ আলম নামের এক বাকপ্রতিবন্ধী নিহত হয়েছেন। ছবি : কালবেলা
কক্সবাজারের চকরিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম নতুন রেললাইনে কাটা পড়ে শাহ আলম নামের এক বাকপ্রতিবন্ধী নিহত হয়েছেন। ছবি : কালবেলা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় কক্সবাজার-চট্টগ্রাম নতুন রেললাইনে কাটা পড়ে শাহ আলম (৬৫) নামের এক বাকপ্রতিবন্ধী নিহত হয়েছেন।

রোববার (১৪ জানুয়ারি) ভোর ৬টার দিকে চকরিয়া উপজেলার রবইতলী ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর সিমান্ত এলাকায় রেললাইনে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময়ে তাকে দেখতে ভিড় জমায় শতশত মানুষ। বিষয়টি নিশ্চিত করেছেন বরইতলি ইউনিয়নের চেয়ারম্যান ছালেকুজ্জান। নিহত শাহ আলম চকরিয়া উপজেলার বরইতলী গোবিন্দপুর ৯নং ওয়ার্ড়ের পশ্চিমপাড়ার নিবাসী মৃত খলিলুর রহমানের ছেলে।

সাবেক চেয়ারম্যান জালাল উদ্দীন, স্থানীয় মেম্বার জাহাঙ্গীরসহ প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আলম রোববার ফজরের নামাজের পর প্রতিদিনের মতো রেললাইনে হাঁটতে যায়। হাঁটার সময়ে একপর্যায়ে কক্সবাজার অভিমুখী একটি ট্রেন এসে হঠাৎ ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাটা পড়ে মারা যায় এবং দেহ হতে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। মাথায়ও আঘাত পায়।

খবর পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ থেকে উদ্ধার করেছে। এ সময় উপস্থিতি ছিলেন বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান ছালেকুজামান, মেম্বার জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ সিকদার ও পেশ ইমাম জসিম উদ্দিনসহ এলাকাবাসী। তাকে দেখে স্থানীয়রা ভিড় জমায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১০

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১১

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১২

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৩

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৪

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৫

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৬

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৭

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৮

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৯

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

২০
X