চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৪:১০ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় কুকুরের কামড়ে আহত ৮

কুকুরের কামড়ে শিশু ও নারীসহ ৮ জন আহত হয়েছে। ছবি : কালবেলা
কুকুরের কামড়ে শিশু ও নারীসহ ৮ জন আহত হয়েছে। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে কুকুরের কামড়ে শিশু ও নারীসহ ৮ জন আহত হয়েছেন। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি, শুভপুর ইউনিয়নের শুভপুর ও মুন্সিরহাট ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে সোমবার (১৫ জানুয়ারি) পৃথকভাবে এসব ঘটনা ঘটে।

আহতরা হলেন- সলাকান্দি গ্রামের টিটু চন্দ্র দে (৪০), বদরের নেছা (১১০), সামিয়া বেগম (৩৪), রাশিদা বেগম (৩৫), মীম আক্তার (৫৪), নুসরাত জাহান (১৬), শুভপুর গ্রামের উত্তর পাড়ার শিশু খাদিজা ইসলাম মীম (৬) ও চাঁনপুর গ্রামের আবদুল্লাহ (৪)।

ঘটনাটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হারুনুর রশীদ ও রবিউল হাসান।

আহত সলাকান্দি গ্রামের টিটু চন্দ্র দে জানান, সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ একটি কুকুর তার ডান পায়ে কামড় দিয়ে চলে যায়। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন তিনি।

আহত বদরের নেছার আত্মীয় জয়নাল আবেদীন বলেন, গত তিন দিন তীব্র শীতের কারণে রোদের দেখা মেলেনি। সোমবার রোদ দেখা গেলে বদরের নেছাকে বাড়ির উঠানে বসতে দেখি। হঠাৎ একটি কুকুর তার পায়ে কামড় দিয়ে চলে যায়। নেছার চিৎকার শুনে আমরা তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসি।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল হাশেম বলেন, হাসপাতালে আজকে কুকুরে কামড়ানো আটজন রোগী এসেছেন। তার মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। আহতদের ভ্যাকসিন ও পর্যাপ্ত ওষুধ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১০

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১১

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১২

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১৩

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

১৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

১৫

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১৬

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১৭

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১৮

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১৯

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

২০
X