সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার সাতক্ষীরার কাজী মনিরুজ্জামান

বৃহস্পতিবার খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে কাজী মনিরুজ্জামানকে পদক তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা
বৃহস্পতিবার খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে কাজী মনিরুজ্জামানকে পদক তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামান। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে খুলনা রেঞ্জ অফিসের ক্রাইম কনফারেন্স সভায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে তাকে পদক দেওয়া হয়। খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসপি কাজী মনিরুজ্জামান নিজেই এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে সাতক্ষীরা জেলার এসপি কাজী মনিরুজ্জামানকে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত করা হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো রেঞ্জের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা এবং শ্রেষ্ঠ এসআইয়ের কৃতিত্ব অর্জন করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।

সভায় খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে শ্রেষ্ঠ পুলিশ সুপার, সদর সার্কেলের মীর আসাদুজ্জামানকে শ্রেষ্ঠ সার্কেল, কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমানকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও কলারোয়া থানার এসআই আব্দুল বাকীর হাতে পদক ও সার্টিফিকেট তুলে দেন।

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ইতোমধ্যে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে এবং ধারাবাহিক গ্রেপ্তার অভিযান চালিয়ে সব মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। এ ছাড়া জেলায় যোগদানের পর থেকে তিনি সাধারণ মানুষের দুর্ভোগ-দুর্দশা লাঘবের জন্য কাজ করে যাচ্ছেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ইকবাল হাসান, নিজামুল হক মোল্যা, নওরোজ হাসান তালুকদারসহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার ও খুলনা রেঞ্জের অধীন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হুথি নিয়ন্ত্রিত হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইয়েমেনি গোষ্ঠীর

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১১

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১২

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৩

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৪

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৫

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৬

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১৭

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১৮

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১৯

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

২০
X