অমরেশ দত্ত জয়, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গরুর খামারে ওয়াসিম মিয়াজীর ভাগ্যবদল

নিজের গরুর খামারে ওয়াসিম মিয়াজী। ছবি : কালবেলা
নিজের গরুর খামারে ওয়াসিম মিয়াজী। ছবি : কালবেলা

গরুর খামার দিয়ে ভাগ্যবদল হয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংঙ্গারচর পৌরসভার ৮নং ওয়ার্ডের নিজ্ব ছেংঙ্গারচর গ্রামের ওয়াসিম মিয়াজীর। তিনি ওই এলাকার জহিরুল হক মীয়াজীর ছোট ছেলে। বর্তমানে তার গোয়ালে ২৫টির মতো বড় জাতের গরু রয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) ওই বাড়িতে গেলে ওয়াসিম মীয়াজীর গোয়ালঘরে ৪টি বাছুরসহ গরুগুলো দেখা যায়।

গোয়ালে ওয়াসিম নিজেই তার গাভি ও বাছুরের যত্ন নিচ্ছেন। ঝকঝকে পরিষ্কার-পরিচ্ছন্ন খামার এলাকা। গোয়ালঘরটিতে ইটের গাঁথুনির প্রাচীর। বাতাস আসার জন্য রয়েছে জানালা। ওপরে টিন, মেঝে পাকা। আছে কয়েকটি বৈদ্যুতিক ফ্যান। ঘরের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নির্দিষ্ট পাত্র থেকে খাবার খাচ্ছে গরুগুলো।

ওয়াসিম বলেন, লেখাপড়া শেষ করে চাকরির পিছনে ছুটে অনেক কষ্ট করেছি। বেকারত্বের বোঝা নিয়ে তখনই মাথায় গরুর খামার করার ভাবনা আসে। ২০২২ সালে ২টি গাভি কিনে বাড়িতে লালন পালন শুরু করি। পরে গরুর সংখ্যা বাড়ে। এখন দুধ বিক্রি করে প্রতিদিন আয় হচ্ছে। বাছুরগুলোর বয়স ৭ মাস হলে ৭০ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি করি। শুরুর সময় প্রথম গাভিটি বাছুরসহ কিনেছিলাম ১ লাখ ৪০ হাজার টাকা দিয়ে। এখন আমার খামারের মূলধন প্রায় ৩০ লাখ টাকা। এই খামারে এখন শাহিওয়াল, ক্রসসহ দেশি জাতের ২৫টি গরু ও ৪টি বাছুর রয়েছে। আমি সরকারি সহায়তা পেলে আমার এই খামারকে আরও বড় করতে চাই।

এ বিষয়ে চাঁদপুরের মতলব উত্তরের ছেংঙ্গারচর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মোল্লা বলেন, ওয়াসিম কঠোর পরিশ্রমী ও সফল খামারি হিসেবে বেশ সফলতা পেয়েছে। আমি আশা করি তাকে দেখে এলাকার যুবসমাজ খামার করার ব্যাপারে উৎসাহিত হবে। আমি তার সফলতা দেখে মুগ্ধ। ওর যেকোন প্রয়োজনে পাশে থাকবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X