মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চার কোটি টাকার স্বর্ণসহ আটক ১

বিজিবির অভিযানে ৪ কোটি টাকা মূল্যের ৪০টি স্বর্ণের বারসহ আটক চোরাকারবারি। ছবি : কালবেলা 
বিজিবির অভিযানে ৪ কোটি টাকা মূল্যের ৪০টি স্বর্ণের বারসহ আটক চোরাকারবারি। ছবি : কালবেলা 

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে জেলার সীমান্ত এলাকা থেকে ৪ কোটি টাকা মূল্যের ৪০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউপির মাটিলা এলাকা থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। আটক রিমন হোসেন (২০) মহেশপুর উপজেলার মাটিলা বাগানপাড়া গ্রামের হজরত আলীর ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, সোনা চোরাচালান হবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মাটিলা বিওপি এলাকায় অবস্থান করেন। সকাল সাড়ে ৮টার দিকে ২ জন চোরাকারবারি পায়ে হেটে সীমান্তের দিকে যাওয়া সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন দৌড়ে পালিয়ে গেলেও অপরজনকে আটক করা হয়। এসময় ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার এসব স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬ লক্ষ ১৬ হাজার ৯৭১ টাকা। এ সময় শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশে পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয় বলে জানান কর্নেল মাসুদ পারভেজ রানা।

তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X