জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১২:৪২ এএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ (মিনি ট্রাক), ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ মো. মফিজ গাজী প্রকাশ নজরুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ জানুয়ারি) রাতে হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বদরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পৌরসভার বদরপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা ঘন কুয়াশার মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে লোহার গ্রীল ও তালা কাটার জন্য একটি কাটার, চারটি লোহার রড, দুটি চাপাতি, ২টি ছুরি ও রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি পিকআপ (মিনি ট্রাক) জব্দ করা হয়।

আটক মো. মফিজ গাজী ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর ভাঙ্গা গ্রামের মো. আবুল বাশার গাজীর ছেলে। সে নজরুল ইসলাম নামে পরিচিত।

এ ঘটনায় পুলিশ মফিজসহ ৬ জন ও অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। পরে এই মামলায় মফিজকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হয়।

মামলার অপর আসামিরা হলো- চাঁদপুর সদর উপজেলার মামুন, শরীফ, কবির, হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের মোশারফ হোসেন, বলাখালের সুমন।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আটক মফিজ গাজীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১০

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১১

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

১২

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

১৩

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

১৪

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১৫

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১৬

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১৭

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৮

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৯

একসঙ্গে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

২০
X