কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৫:১১ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে স্কুল ও মাদ্রাসা বন্ধ ঘোষণা

কুড়িগ্রামের একটি স্কুল। ছবি : কালবেলা
কুড়িগ্রামের একটি স্কুল। ছবি : কালবেলা

কুড়িগ্রামে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘনকুয়াশা আর কনকনে ঠান্ডার পাশাপাশি তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে।

ফলে জেলার ৯টি উপজেলার ১ হাজার ২৪০টি প্রাথমিক বিদ্যালয়, ৩৮৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ২২২টি মাদ্রাসাসহ মোট ১ হাজার ৮৪৮টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কুড়িগ্রামের প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) নবেজ উদ্দিন সরকার জানান, বৃহস্পতিবার থেকে জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপর রেকর্ড করা হলে স্কুল পুনরায় খুলে দেওয়া হবে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। জেলায় এমন তাপমাত্রা আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, শৈত্যপ্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশ অব্যাহত থাকবে। তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে উঠলে নতুন নির্দেশনা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১০

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১১

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১২

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৪

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৫

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৬

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৭

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৮

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৯

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

২০
X