বরিশাল ব্যুরো
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

১০ টাকার সবজি খুচরা কিনলে ৫০ টাকা

বরিশালে স্থানীয় বাজারে চলছে বিক্রি। ছবি : কালবেলা
বরিশালে স্থানীয় বাজারে চলছে বিক্রি। ছবি : কালবেলা

বরিশালে পাইকারি বাজারে যে দামে সবজি বিক্রি হচ্ছে তার দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খুচরাবাজারে। এতে বাজার করতে এসে চরম বিপত্তিতে পড়ছেন নিম্নআয়ের মানুষ। বরিশাল নগরীর একমাত্র পাইকারি কাঁচামালের বাজার বহুমুখী সিটি মার্কেট ও নগরীর বেশ কয়টি খুচরা বাজারে গিয়ে দেখা গেছে এমন চিত্র।

পাইকারি ও খুচরা বাজারের মূল্যে দ্বিগুণ পার্থক্যের বিষয়ে জানতে চাইলে নগরীর নতুন বাজারের সবজি বিক্রেতা সোহাগ বলেন, পাইকারি মোকাম থেকে সবজি কেনার পর পরিবহন ব্যয় ও শ্রমিক মজুরি দিয়ে আনতে হয়। তারপর বাজারে সবজি নিয়ে বসলে সে জন্য ভাড়া দিতে হয়। লাইটের জন্য আলাদা টাকা দিতে হয়। অনেক সময় সবজি নষ্ট হয়ে গেলে আমাদের লোকসান গুনতে হয়। তাই খুচরা বাজারের সঙ্গে পাইকারি দরের তুলনা করে লাভ নেই।

বহুমুখী সিটি মার্কেট পাইকারি সবজি বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি ৩৫-৪০ টাকা কেজি, শালগম ২০-২৫ টাকা কেজি, টমেটো ২০-২৫ টাকা কেজি, বেগুন ৫০ টাকা কেজি, বাঁধাকপি ১০ টাকা, মিষ্টি কুমড়া (দেশি) ২৫-৩০ টাকা, গাজর ২৫ টাকা কেজি, শিম ৩৫-৪০ টাকা কেজি, শসা ১৫-২০ টাকা কেজি, কাঁচামরিচ ৫০-৬০ টাকা কেজি, করোল্লা ৬০ টাকা কেজি, চিচিঙ্গা ২৫-৩০ টাকা কেজি, বরবটি ৫০-৬০ টাকা কেজি, পেঁপে ১৫ টাকা কেজি, লাউ প্রতি পিস ৪০-৬০ টাকা, লেবু প্রতি হালি ১২-১৫ টাকা ও কাঁচকলা ১০-১৫ টাকা হালি বিক্রি হচ্ছে।

একই সবজি খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। এর মধ্যে ফুলকপি ৫০ টাকা কেজি, শালগম ৫০ টাকা কেজি, টমেটো ৫০ টাকা কেজি, বেগুন ৭০ টাকা কেজি, বাঁধাকপি ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, গাজর ৪০ টাকা কেজি, শিম ৭০ টাকা কেজি, শসা ৪০ টাকা কেজি, কাঁচামরিচ ১২০ টাকা কেজি, করোল্লা ৮০ টাকা কেজি, চিচিঙ্গা ৬০ টাকা কেজি, বরবটি ৮০ টাকা কেজি, পেঁপে ৫০ টাকা কেজি, লাউ প্রতি পিস আকার ভেদে ৮০ টাকা পর্যন্ত, লেবু প্রতি হালি ২০ টাকা ও কাঁচকলা ৩০ টাকা করে হালি বিক্রি হচ্ছে।

নগরীর চৌমাথায় বাজার করতে আসা সুমন হাওলাদার বলেন, যে হারে সব জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে আমাদের মতো খেটে খাওয়া মানুষের না খেয়ে থাকার অবস্থা হয়েছে। প্রতি সপ্তাহেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে। কোনো সবজি ৫০ টাকার নিচে নেই।

নতুন বাজারের সবজি ক্রেতা সাহাবুদ্দিন বলেন, কোনো কিছুই আমাদের নাগালের মধ্যে নেই। মাছ-মাংসের যে হারে মূল্যবৃদ্ধি পেয়েছে তা এখন ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সবজি একটু ক্রয়ক্ষমতার মধ্যে ছিল তাও এখন দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে। এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে সবকিছু কিনে বাড়ি ফিরতে পারি না।

নগরীর বহুমুখী সিটি মার্কেট পাইকারি বাজারের ব্যবসায়ী মেসার্স দুলাল বাণিজ্যালয়ের প্রোপ্রাইটর আমিন শুভ বলেন, পাইকারি বাজারে গত এক সপ্তাহ ধরেই সব ধরনের সবজি একই দামে বিক্রি হচ্ছে। শুধু দু-একটা সবজির দাম ৫ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এ ছাড়া সব সবজি আগের দামেই বিক্রি হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X