ভ্রাম্যমাণ প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৬:৪৯ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালীর ৪ প্রতিষ্ঠানের সবাই ফেল, মোবাইল বন্ধ প্রধান শিক্ষকদের

পটুয়াখালী শহর। ছবি : কালবেলা
পটুয়াখালী শহর। ছবি : কালবেলা

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পটুয়াখালী জেলার ৪টি বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এসব বিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী ১২ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।

এছাড়াও একটি প্রতিষ্ঠানের ১৭ জন শিক্ষার্থীর মধ্য থেকে মাত্র একজন পাস করেছে।

সরকারি বেতন ভাতা নিয়ে কমসংখ্যক শিক্ষার্থীও পাস না করায় জেলায় হাস্যরসে পরিণত হয়েছে প্রতিষ্ঠানগুলো। খারাপ ফলাফল করা সব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে রেখেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) বরিশাল শিক্ষা বোর্ড প্রকাশিত এসএসসি ফলাফলে এসব তথ্য উঠে এসেছে।

পটুয়াখালীর সদর উপজেলার মিয়াবাড়ি মডেল হাইস্কুল থেকে একজন, মির্জাগঞ্জ কিসমতপুর গার্লস স্কুল থেকে দুজন, দশমিনা পূর্ব আলীপুর হাইস্কুল থেকে ৮ জন এবং দুমকি জলিশা গার্লস স্কুল থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফলে পাসের হার দাঁড়িয়েছে শতভাগ শূন্যতে।

এছাড়াও জেলার দুমকি উপজেলার উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থীর মধ্য থেকে মাত্র একজন পাস করেছে এবং ১৬ জন ফেল করেছে। জেলার এসব ফলাফল নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

এবার পটুয়াখালী জেলায় গড় পাসের হার ৫৫.৭২ শতাংশ, যা বরিশাল বোর্ডের সামগ্রিক গড় ৫৫.১৮ শতাংশের চেয়ে কিছুটা বেশি। তবে ৫টি বিদ্যালয়ের এমন করুণ ফলাফল এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামগ্রিক মানকে প্রশ্নবিদ্ধ করছে।

শিক্ষা অফিস সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যালয়গুলোর প্রশাসনিক অবস্থা, পাঠদানের পরিবেশ ও শিক্ষকদের দায়বদ্ধতা খতিয়ে দেখা হবে।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান কালবেলাকে বলেন, নীতিমালা অনুযায়ী বোর্ড এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবে, আমরা সে অনুযায়ী পদক্ষেপ নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X