মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

৮ শিক্ষকের স্কুলে ৯ পরীক্ষার্থী, অথচ সবাই ফেল

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। ছবি : সংগৃহীত
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। ছবি : সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৮ জন শিক্ষক। অথচ সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৯ জনের সবাই ফেল করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে বরিশাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশাল বোর্ডের আওতাধীন ১ হাজার ৫০২টি বিদ্যালয়ের মধ্যে ১৭টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে ও ১৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউ পাস করেনি। আর পাস না করা ১৬টি বিদ্যালয়ের তালিকায় রয়েছে বাকেরগঞ্জ নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নাম।

জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলা চত্বরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের পাশেই অবস্থিত নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৮ শিক্ষক কর্মরত রয়েছেন। তবে বিদ্যালয়ে এ বছর এসএসসি পরীক্ষায় ৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং পরীক্ষায় অংশ নেওয়া ৯ জনের কেউই উত্তীর্ণ হতে পারেনি। বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৭০ জন শিক্ষার্থী রয়েছে এবং বিদ্যালয়টি এমপিওভুক্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, এ বিদ্যালয়ে এবার কেউ পাস করতে পারেনি। এতে আমাদের এলাকার নাম খারাপ হচ্ছে। এখানে শিক্ষকরা তো প্রতিদিন আসেন, ঠিকমতো ক্লাস নেন কি না সেটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেখা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, শিক্ষকদের উদাসীনতায় প্রতিষ্ঠানটির পড়ালেখার মান থমকে গেছে। উপজেলা চত্বরের পাশে বিদ্যালয়টি হলেও শিক্ষা কর্মকর্তাদের কোনো তদারকি নেই।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান বলেন, এ বছর আমাদের স্কুল থেকে ৯ জন রেজিস্ট্রেশন করেছিল। ৯ জন‌ই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বিদ্যালয়টিতে শিক্ষার্থী পাওয়া যায় না। যে কজন শিক্ষার্থীরা এই বছর পরীক্ষা দিয়েছে, তারা বাসায়ও ঠিকমতো পড়াশোনা করেনি। যার ফলে উত্তীর্ণ হতে পারেনি।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিষয়ে শুনেছি, এ বছর ৯ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে কেউ পাস করতে পারেনি। শিক্ষকদের অবহেলা আছে কি না বিষয়টি খতিয়ে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X