রংপুর ব্যুরো
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৭:৩৪ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নিয়ম অনুযায়ী আমরাই বিরোধী দল হবো : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। পুরোনো ছবি
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। পুরোনো ছবি

দল হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়ায় জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই মন্তব্যকে ‘স্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তবে এখনো আনুষ্ঠানিক চিঠি পাননি তিনি।

সোমবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রংপুর মহানগরীর পৈতৃক নিবাস স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন জি এম কাদের।

এসময় জি এম কাদের বলেন, নিয়ম অনুযায়ী আমরাই বিরোধী দল হবো। তবে আনুষ্ঠানিকভাবে এখনো চিঠি বা ঘোষণা পাইনি। জাতীয় পার্টি সংসদে এবং সংসদের বাইরে সবসময় সরকারের ভুলের বিষয়ে কথা বলা অব্যাহত রাখবে, জনগণের কথা বলবে।

তিনি আরও বলেন, সরকারের সামনে দুটি চ্যালেঞ্জ, দ্রব্যমূলের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক অস্থিরতা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কতটুকু সক্ষম হবে সেটা এখন বলা যাচ্ছে না।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাফিউর রহমান শাফি, সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, জাতীয় যুবসংহতি রংপুর জেলা সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ।

পরে জি এম কাদের রংপুর রেলস্টেশন এলাকায় বিহারি ক্যাম্প পরিদর্শন ও নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে মতবিনিয়ম করেন।

কালবেলা/এফএফ/এমএ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X