ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:৫৬ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বুধবারও বন্ধ ফুলবাড়ীর সব স্কুল

দিনাজপুরের ফুলবাড়ীতে তীব্র শীতে বন্ধ স্কুল। পুরোনো ছবি
দিনাজপুরের ফুলবাড়ীতে তীব্র শীতে বন্ধ স্কুল। পুরোনো ছবি

তীব্র শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় আগামীকাল বুধবার (২৪ জানুয়ারি) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো ফুলবাড়ীতে ১৪৮টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১০৯টি প্রাথমিক ও ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়।

তবে উপজেলার দুটি সরকারি কলেজসহ সাতটি কলেজও জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ক্লাস বন্ধ রেখেছে।

সোমবার (২২ জানুয়ারি) দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় ওইদিন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত জেশিঅ/দিনাজ/২০২৪/৮৪ স্মারকে দিনাজপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ জানুয়ারি ও ২৪ জানুয়ারি দুই দিন পাঠদান বন্ধের নির্দেশনা দেন। এ কারণে ফুলবাড়ী উপজেলার ১৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে বুধবারও পাঠদান বন্ধ থাকবে। একই কারণে মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনায় জানায়, তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে সেই জেলায় বিদ্যালয়গুলো বন্ধ রাখা হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১০

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১১

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৩

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৪

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৫

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৬

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৭

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৮

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

২০
X