দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৫:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ভোগ বিলাস করতে রাজনীতিতে আসি নাই : সাদ্দাম

বক্তব্য দিচ্ছেন সাদ্দাম হোসেন। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন সাদ্দাম হোসেন। ছবি : কালবেলা

ভোগবিলাস কিংবা নিজের পকেট ভরানোর জন্য রাজনীতি করতে আসি নাই। সততা, বিনয়, পরিশ্রম এবং মানুষের পাশে থাকার তাড়না নিয়ে আজকে আমরা রাজনীতির পথে নেমে এসেছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় দেবীগঞ্জ পৌরসদরের অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 'তারুণ্য গড়বে পঞ্চগড়' সংগঠনের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এসব কথা বলেন।

সাদ্দাম হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা আমাকে ছাত্রলীগ সভাপতির দায়িত্ব দিয়েছেন। ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা বাহাদুরী দেখানোর জন্য আমি রাজনীতি করতে আসে নাই। এটা হতে হবে, ঐটা হতে হবে এটার মানে রাজনীতি নয়, আপনাদের যেটা প্রয়োজন সেটার বাস্তবায়ন করাই হলো আমার কাছে রাজনীতির সমার্থক শব্দ।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন, রাস্তাঘাট ও আধুনিক অবকাঠামো তৈরি করে দিয়েছেন, ছেলেমেয়েদের ট্রেনিং সেন্টার করে দিয়েছেন। এই সরকার তথা শেখ হাসিনার গণমুখী নীতির সুযোগ-সুবিধা যেন দেবীগঞ্জের মানুষ গ্ৰহন করতে পারে সেটির জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করবো।’

সাদ্দাম হোসেন আরো বলেন, ‘আমাদের এখানকার স্কুলগুলো, কলেজগুলো যেন একটি মডেল স্কুল, কলেজে পরিণত হতে পারে, সে ব্যাপারে আমরা যারা ছাত্র রাজনীতি করি, আমরা যারা বিভিন্ন রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আমি বিশ্বাস করি, আজকে নতুন যে পথচলা শুরু হলো, জীবনের শেষ দিন পর্যন্ত আমরা সাধারণ মানুষের পাশে থাকবো। বোদা, দেবীগঞ্জকে আধুনিক, সমৃদ্ধ পঞ্চগড় গড়ার জন্য কাজ করে যাব। সেই লক্ষ্যে আপনাদের জায়গা থেকে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবেন।’

আলোচনাসভা শেষে দেবীগঞ্জ পৌরসভার ২ হাজার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী হুমায়ুন, পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু নোমান ও সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

১০

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

১১

সবুজ দেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৩

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

১৪

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

১৫

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

১৬

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

১৭

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

১৮

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

২০
X