আখাউড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরা থেকে এলো আনারস

আখাউড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠানো আনারস গ্রহণ করছেন ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের প্রতিনিধি নবুল সোনোয়াল। ছবি : কালবেলা
আখাউড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠানো আনারস গ্রহণ করছেন ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের প্রতিনিধি নবুল সোনোয়াল। ছবি : কালবেলা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কিউভেরাইটি জাতের আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। শনিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৯৮০ কেজি আনারস উপহার হিসেবে পাঠানো হয়।

ত্রিপুরার একটি বাগান থেকে মোট ১০০টি প্যাকেটে ৯৮০ কেজি আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মানিক সাহার পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো হয়।

আখাউড়া-আগরতলা সীমান্তের শূন্যরেখায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের হর্টিকালচার সেন্টারের পরিচালক ডক্টর ফনি ভূষণ জমাতীয়া ও সহকারী পরিচালক ডক্টর দীপক বৈদ্যের নেতৃত্বে প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারস্বরূপ আনারসগুলো নিয়ে আসে। ১০০টি কার্টনে মোট ৯৮০ কেজি আনারস ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের প্রতিনিধি নবুল সোনোয়ালের হাতে তুলে দেওয়া হয়। ভারতীয় হাইকমিশন উপহারস্বরূপ আনারসগুলো প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে।

এর আগে গত ১৫ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৫০০ কেজি হাড়িভাঙ্গা জাতের আম পাঠিয়েছিলেন।

ত্রিপুরার হর্টিকালচার সেন্টারের সহকারী পরিচালক ডক্টর দীপক বৈদ্য বলেন, ‘দুই দেশের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্তের বহিঃপ্রকাশ হচ্ছে ফল আদান-প্রদান। আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারস্বরূপ আনারস পাঠাচ্ছেন। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠিয়েছিলেন। আমরা এ আনারস পাঠিয়ে গর্ববোধ করছি। আশা করছি, এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্প্রীতি আরও বাড়বে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের আরও উন্নতি ঘটবে।’

আনারসগুলো হস্তান্তরের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা স্থলবন্দরের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন। আখাউড়া আইসিপি কমান্ডার হাবিলদার মো. শাহ আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

আর্জেন্টিনার জাল কাঁপানো কাবরালের বাঁকানো শটে করা সেই গোলই বিশ্বকাপের সেরা

টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

‘আলোচনা ব্যর্থ হলে ইরানে শক্তিশালী সামরিক অভিযান চালানো হবে’

পর্দার আড়ালে ঘৃণা ও গুজব ছড়ানোদের নিয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

যে কারণে বিমানঘাঁটি ব্যবহার করে গোপনে মার্কিন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

১০

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

১১

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১২

ফাইনালে মেসিদের পিঠ ফেরানোয় বিতর্ক, নেপথ্য কারণ স্পষ্ট করলেন লিসান্দ্রো

১৩

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

১৫

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

১৬

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

১৭

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

১৮

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

১৯

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

২০
X