নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর

নাটোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে টানানো ফেস্টুন খুলতে দেখা যায় এক ব্যক্তিকে। ছবি : কালবেলা
নাটোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে টানানো ফেস্টুন খুলতে দেখা যায় এক ব্যক্তিকে। ছবি : কালবেলা

নাটোরে জেলা বিএনপির কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ জানান, দুপুরের দিকে হঠাৎ খবর পাই জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করছে। কি কারণে তারা হামলা এবং ভাঙচুর করেছে তা কেউই জানাতে পারেনি। বিএনপির জেলা কার্যালয়ের ভেতরে ১৫-১৬ জন নেতাকর্মী অবস্থান করছিল এতে তারা আতঙ্কগ্রস্ত হয়। তিনি আরও জানান, আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। বিএনপি এর সমুচিত জবাব দিবে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান, তিনি অসুস্থ থাকায় বিএনপি অফিসে যেতে পারেননি।

তিনি জানান, সদর উপজেলার তেবারিয়া ইউনিয়ন বিএনপির ৫ থেকে ৭ জন নেতাকর্মী দলীয় কার্যালয়ের ভেতরে বসেছিল। এ সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সভাপতি, সম্পাদকের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী মোটরসাইকেল মহড়া নিয়ে গিয়ে দলীয় কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করতে থাকে। পরে তারা দলীয় কার্যালয়ে টাঙানো বিভিন্ন ব্যানার ফেস্টুনসহ সিসি টিভি ক্যামেরাগুলো ভেঙে রাস্তায় ফেলে দেয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ জানান, সকালে ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে নেতাকর্মীরা একটি শোভাযাত্রা নিয়ে স্টেশন বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিএনপির অফিসের সামনে পৌঁছালে সেখান থেকে বিএনপির নেতাকর্মীরা তাদের শোভাযাত্রায় ঢিল ছুড়ে। এতে নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। ঘটনা শুনে আমি দ্রুত সেখানে গিয়ে তাদের নিবৃত্ত করে নিয়ে যাই।

যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব জানান, আজ যুবলীগের কোনো কর্মসূচি ছিল না। তাই যুবলীগ আজ কোনো শোডাউনও করেনি এবং অভিযোগের ঘটনাস্থলেও যায়নি। বিএনপির নেতাকর্মীরা সব গুলিয়ে ফেলছে। তবে যুবলীগ এ ধরনের হামলার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়।

জেলা নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শহরের আলাইপুরে অবস্থিত বিএনপির জেলা কার্যালয়ে কে বা কারা ইট পাটকেল নিক্ষেপ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X