নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নারীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্য কারাগারে

গ্রেপ্তার হওয়া আনারুল ইসলাম। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার হওয়া আনারুল ইসলাম। ছবি : সংগৃহীত

নওগাঁর পত্নীতলায় এক নারীকে ধর্ষণ চেষ্টাকালে আনারুল ইসলাম (৪৫) নামের এক ইউপি সদস্যকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে আটক ইউপি সদস্যকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাতেই ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে মামলা করেন। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে মুঠোফোন কালবেলা বলেন, ওই নারীর মামলার প্রেক্ষিতে ইউপি সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নির্মইল ইউনিয়নে এই ঘটনা ঘটে। আনারুল এ ইউনিয়ন পরিষদের সদস্য।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারীর বাবার বাড়ি গোবিন্দবাটি গ্রামের নির্মইল ইউনিয়নে। স্বামীর সঙ্গে তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকে বাবার বাড়িতে থাকেন তিনি।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই নারীর বাড়িতে যান ইউপি সদস্য আনারুল। গল্পের ছলে নারীর দাদী ও ছোট ভাইকে পান ও সিগারেট আনতে গ্রামের দোকানে যেতে বলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে আনারুল ভুক্তভোগীকে ধর্ষণ করার চেষ্টা করেন।

নারীর চিৎকারে গ্রামের লোকজন এসে আনারুলকে আটক করে। পরে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সেলিম রেজা জানান, রাতেই ধর্ষণের চেষ্টাকারী আনারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মেয়েকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’ প্রচারে ওয়ান ব্যাংক

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পিএইচআরসির

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

১০

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

১১

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১২

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

১৩

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছে: ইশতিয়াক 

১৪

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

১৫

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

১৬

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি এম-ট্যাবের

১৭

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

১৮

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

১৯

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

২০
X