শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে

কাজের অপেক্ষায় সড়কের ফুটপাতে বসে আছেন কয়েকজন শ্রমিক। ছবি : কালবেলা
কাজের অপেক্ষায় সড়কের ফুটপাতে বসে আছেন কয়েকজন শ্রমিক। ছবি : কালবেলা

হাড়কাঁপানো শীতে কাঁপছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলবাসী। মাঝে কিছুদিন তাপমাত্রা বেড়ে গেলেও বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে।

এদিকে রাতভর বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। এতে পথচারীদের গা ভিজে যাচ্ছে। দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ। সকালে কুয়াশার কারণে যানবাহন তুলনামূলক ধীরগতিতে চলাচল করছে। যখন হিমেল বাতাস বয়ে যায় তখন মানুষের পাশাপাশি পশুপাখিরাও যেন কাবু হয়ে পড়ে। এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে সূর্যের মুখ দেখা না গেলেও বেলা সাড়ে ১০টার কিছু পরে সূর্য উঠেছে। এর আগে সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বিশেষ বিকেল হলে শীতের তীব্রতা বেড়ে সকাল পর্যন্ত তা অব্যাহত থাকছে। শীতের কারণে সবচেয়ে বেশি হাওরপাড় ও চা বাগান এলাকাসহ শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন। শীতে নিম্ন আয়ের মানুষ কষ্টে দিনযাপন করছেন।

সদর উপজেলার এলাকার শাহানুর রহমান বলেন, কৃষক মানুষ, মাঠে কাজ না করলে ফসলের ক্ষতি হয়ে যাবে। কিন্তু হাত-পা তো আর কাজ করছে না। শীতে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে।

আতাউর রহমান বলেন ‘সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশা আর ঠান্ডা। খুব জোরে বাতাস বইছে। আমরা অনেক কষ্টের মধ্যে আছি। কত দিনে শীত যাবে এই অপেক্ষা করছি সবাই। শীত চলে গেলেই আমরা বাঁচি।

আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গলের আবহাওয়া সহকারী কর্মকর্তা আনিছুর রহমান বলেন, শুত্রুবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চলিত ফেব্রুয়ারি মাসের পুরোটাই এভাবে তাপমাত্রা ওঠানামার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১০

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১১

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১২

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৩

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৪

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৫

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৬

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৭

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৮

ব্রাজিলের জালে জাপানের গোল

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

২০
X