রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নারীদের ধর্ষণ করতেন স্বামী, ভিডিও করতেন স্ত্রী

অভিযুক্তদের গ্রেপ্তার করে র‌্যাব। ছবি : কালবেলা
অভিযুক্তদের গ্রেপ্তার করে র‌্যাব। ছবি : কালবেলা

রাজশাহীতে এক নারীকে বাড়িতে ডেকে ধর্ষণ এবং সেই দৃশ্য ধারণের অভিযোগে একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নগরীর অভিজাত পদ্মা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় র‌্যাব-৫-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র‌্যাব-৫-এর সিইও লেফট্যানেন্ট কর্নেল মুনীম ফেরদৌসা।

আটকরা হলেন, নগরীর হেতেমখাঁন সবজি পাড়া এলাকার আলমগীর ওরফে রয়েল (৪০), তার স্ত্রী হেলেনা খাতুন (৩০), হেলেনার বোন দিলারা বেগম (৩৫) এবং তাদের সহযোগী মমতাজ বেগম (৪২)।

র‌্যাবের দাবি, এই চক্রটি প্রায় দুই বছর ধরে বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের টার্গেট করে ফাঁদে ফেলে ধর্ষণ এবং ভিডিও করে টাকা হাতিয়ে আসছে। এ ক্ষেত্রে কৌশলে নারীদের ধর্ষণ করতেন মো. আলমগীর ওরফে রয়েল। আর গোপনে সেই ধর্ষণের ভিডিও করে রাখতেন স্ত্রী হেলেনা খাতুন।

একইভাবে হেলেনা খাতুন ও তার দুই বোনও ফাঁদে ফেলে পুরুষদের বাসায় নিতেন। জড়াতেন শারীরিক সম্পর্কে। তখন ভিডিও করতেন হেলেনার স্বামী আলমগীর।

র‌্যাব-৫-এর সিইও লেফট্যানেন্ট কর্নেল মুনীম ফেরদৌসা জানান, রয়েল এবং ভুক্তভোগী নারী একে অপরের পূর্ব পরিচিত। গত ৭ ফেব্রুয়ারি কোর্ট স্টেশনের দিকে আসেন ওই নারী। এ সময় তিনি তার মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন।

রয়েল তাকে মোবাইল ফোন খুঁজে দেওয়ার কথা বলে পদ্মা আবাসিকে তার ভাড়া বাড়িতে ডেকে আনেন। পরে তাকে কক্ষে নিয়ে ধর্ষণ করেন। সেই দৃশ্য রয়েলের স্ত্রী হেলেনা মোবাইল ফোনে ধারণ করেন।

ভুক্তভোগী ওই নারীকে সেই ভিডিও দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন রয়েল। ভুক্তভোগী সেখানে তাদের একটি স্ট্যাম্পে সই দিয়ে কোনোমতে ফেরেন।

পরে চন্দ্রিমা থানায় এ বিষয়ে একটি মামলা করেন। মামলাটির গুরুত্ব বিবেচনায় র‌্যাব-৫ এর টিম ওই মামলায় সম্পৃক্ত হয় এবং বৃহস্পতিবার এই চক্রটিকে আটক করে। এদিকে অভিযানের পর রয়েলের বাড়ি থেকে দলিল ও স্ট্যাম্প উদ্ধার করেছে র‌্যাব।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১০

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১১

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১২

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৩

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৪

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৫

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৬

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৭

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৮

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৯

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

২০
X