বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

খালে স্থাপনা নির্মাণ করছেন ইউপি চেয়ারম্যান

বাকেরগঞ্জে খালের ওপর নির্মাণ করা হচ্ছে স্থাপনা। ছবি : কালবেলা
বাকেরগঞ্জে খালের ওপর নির্মাণ করা হচ্ছে স্থাপনা। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জে খালে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করছেন এক জনপ্রতিনিধি। উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে এ অভিযোগ। ইউনিয়নের চাইলতা বাজার সংলগ্ন মহেষপুর চামটা খালটি এভাবেই দখল হয়ে যাচ্ছে।

সরেজমিনে জানা গেছে, প্রায় ২০০ বছরের পুরোনো খালটি এখনো প্রবাহমান। খাল দখল করে যে ভবন নির্মাণ করা হচ্ছে তা দোকানঘর হিসেবে ভাড়া দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

স্থানীয় বলছেন, দখলের কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে এক সময়ে খালটিই বিলীন হয়ে যাবে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, ‘চাইলতা তলা বাজারে ব্যবসায়ীদের কথা চিন্তা করে খাল সংলগ্ন একটি ঘর উঠিয়ে দিতেছি। এতে ব্যবসায়ীদের বাজার নিয়ে বসতে সুবিধা হবে।’

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান কালবেলাকে বলেন, কোনোভাবেই খাল দখল করে পরিবেশের ক্ষতি করা যাবে না। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে কথা বলে শিগগিরই দখলদারদের উচ্ছেদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ফোরকান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘স্যারদের নির্দেশে আমি সরেজমিনে তদন্ত করে কাজ বন্ধ করতে বলে এসেছি।’ এ বিষয়ে খোঁজ রাখা হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

১০

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

১১

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

১২

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

১৩

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

১৪

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

১৫

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

১৬

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

১৭

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

১৮

সুমাইয়ার কান্না থামাবে কে? 

১৯

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

২০
X