শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্ত্রীর রক্তাক্ত মরদেহ, পলাতক স্বামী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শরীয়তপুরের দুর্গম চরের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে রক্তাক্ত অবস্থায় শাহিনা বেগম (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের দক্ষিণ কোদালপুর এলাকার গাজী কান্দি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।

শাহিনা বেগম (২২) চাঁদপুর জেলার হাইমচর থানার মোল্লা কান্দি গ্রামের জান্নাল পাজালের মেয়ে। এক সন্তানের জননী শাহিনা বেগম দক্ষিণ কোদালপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে স্বামী হেলাল গাজীর সঙ্গে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে আশ্রয়ণ প্রকল্পের হেলাল গাজীর ঘরে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে সকালে ঘটনা ঘটানোর পরে হেলাল গাজীসহ অন্যরা পালিয়ে গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১০

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১১

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১২

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১৩

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১৪

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৫

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৬

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৭

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৮

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৯

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

২০
X